বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৭ পুরিয়া হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। সোনারগাঁয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে ছেলে হত্যার মামলার বাদী বাবাকে হত্যা: প্রধান আসামি নোবেল র‍্যাব-১১ এর হাতে গ্রেপ্তার রূপগঞ্জে র‍্যাব-১১-এর অভিযানে ১০২ বোতল বিদেশি মদ ও ৪ কেজি গাঁজাসহ আটক ১ মা-বাবার পরেই আলেম-ওলামাদের স্থান” — মুফতি সৈয়দ ইসহাক মো. আবুল খায়েরের সঙ্গে সাক্ষাতে মাসুম রানা সোনারগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পরিদর্শনে বৈদ্যেরবাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন সোনারগাঁয়ে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই, থানায় লিখিত অভিযোগ সোনারগাঁয়ে যুবককে প্রকাশ্যে গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ সোনারগাঁয়ে অতিরিক্ত লোডশেডিংয়ে স্থবির জনজীবন, বাড়ছে জনদুর্ভোগ প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় দুধঘাটায় শিক্ষার্থীদের মাঝে ফলজ ও কাঠজাতীয় গাছের চারা বিতরণ

সোনারগাঁয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে
৯৩

সোনারগাঁও প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, দোয়া মাহফিল, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও চার দিনব্যাপী জুলাই চেতনা ভিত্তিক ক্ষুদ্র মেলার আয়োজন করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেলে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সোনারগাঁও জাদুঘর চত্বরে ময়ূরপঙ্খী স্টেজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জুলাই গণঅভ্যুত্থান দিবসকে ঘিরে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে চার দিনব্যাপী এই আয়োজনের অংশ হিসেবে জুলাই চেতনার ওপর ভিত্তি করে একটি ক্ষুদ্র মেলা এবং সোনারগাঁয়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শতাধিক শিশু অংশগ্রহণ করে।

এ ছাড়া জাদুঘর প্রাঙ্গণে বাউল গান, জারিগান, সারিগান, ভাওয়াইয়া গান, সামাজিক নৃত্য, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক মো. মাহাবুবুল আলমের সভাপতিত্বে এবং মোজাম্মেল হক মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আজহারুল ইসলাম মান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. মোশাররফ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান, টুরিস্ট পুলিশ সোনারগাঁও জোনের অফিসার ইনচার্জ এ কে এম মাহাবুবুল আলম, সোনারগাঁও ক্রীড়া সংস্থার সদস্য সচিব খায়রুল ইসলাম সজীব, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি হাজী শাজাহান মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাহিম, যুবদল নেতা রনি, পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম (বিডিআর), জুলাই যোদ্ধা প্রতাপনগরের শহীদ ইমরানের পিতা আবু সালেহ, রুহুল আমিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, গণতন্ত্র, দেশপ্রেম এবং নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধ ও গণআন্দোলনের চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের শেষ পর্বে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews