Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

Rab-11অপরাধনারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকসারা দেশ

আমের ক্যারেটের আড়ালে ফেয়ারডিল পাচার: র‍্যাব-১১-এর অভিযানে ৩৭৭ বোতল উদ্ধার, গ্রেপ্তার ১

By একুশে বাংলা নিউজ
August 7, 2026 1 Min Read
0

আমের ক্যারেটের আড়ালে ফেয়ারডিল পাচার: র‍্যাব-১১-এর অভিযানে ৩৭৭ বোতল উদ্ধার, গ্রেপ্তার ১

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে আমের ক্যারেটের আড়ালে অভিনব কৌশলে পাচারকালে ৩৭৭ বোতল ফেয়ারডিল জব্দ করেছে র‍্যাব-১১। এ ঘটনায় মো. মমিন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাব-১১ জানায়, মাদকদ্রব্য নির্মূল এবং মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে সংস্থাটি নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ৭ আগস্ট ২০২৬ সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল জানতে পারে যে, একটি ট্রাকে করে বিপুল পরিমাণ মাদকের চালান নারায়ণগঞ্জের দিকে আনা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে সকাল ৭টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ঢাকা বাইপাস মহাসড়কের কেন্দুয়াপাড়া এলাকায় রূপসী বাংলা রেস্টুরেন্টের সামনে একটি চেকপোস্ট স্থাপন করে র‍্যাব। এ...
২৯৩

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আমের ক্যারেটের আড়ালে অভিনব কৌশলে পাচারকালে ৩৭৭ বোতল ফেয়ারডিল জব্দ করেছে র‍্যাব-১১। এ ঘটনায় মো. মমিন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব-১১ জানায়, মাদকদ্রব্য নির্মূল এবং মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে সংস্থাটি নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ৭ আগস্ট ২০২৬ সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল জানতে পারে যে, একটি ট্রাকে করে বিপুল পরিমাণ মাদকের চালান নারায়ণগঞ্জের দিকে আনা হচ্ছে।

এ তথ্যের ভিত্তিতে সকাল ৭টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ঢাকা বাইপাস মহাসড়কের কেন্দুয়াপাড়া এলাকায় রূপসী বাংলা রেস্টুরেন্টের সামনে একটি চেকপোস্ট স্থাপন করে র‍্যাব। এ সময় একটি সন্দেহজনক ট্রাকে থামার সংকেত দিলে ট্রাক থেকে নেমে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে র‍্যাব সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।

পরবর্তীতে ট্রাকটি তল্লাশি করে আমের ক্যারেটের ভেতর বিশেষভাবে লুকিয়ে রাখা ৩৭৭ বোতল ফেয়ারডিল উদ্ধার ও জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো. মমিন (৩০)। তার পিতার নাম মো. নূরুল হক। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার কাঠাল চাঁদপুর এলাকার বাসিন্দা।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদক সংগ্রহ করে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন কৌশলে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।

গ্রেপ্তারকৃত আসামি এবং জব্দকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৭ পুরিয়া হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

Next

পিরোজপুর ইউনিয়নে উন্নয়নে নতুন নেতৃত্বের প্রত্যাশা, আলোচনায় মাসুম রানা

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ