Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

নারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকবিশেষ প্রতিবেদনসোনারগাঁ

স্থানীয়দের দুর্ভোগে পাশে মামুন, নির্মাণ করলেন বাঁশের সাঁকো

By একুশে বাংলা নিউজ
August 9, 2026 1 Min Read
0

স্থানীয়দের দুর্ভোগে পাশে মামুন, নির্মাণ করলেন বাঁশের সাঁকো

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হামছাদী পূর্ব সমাজ থেকে মুসলিম পাড়ায় যাতায়াতের একমাত্র রাস্তাটি বর্ষার পানিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, আঃ সুবহান সাহেবের বাড়ি থেকে ভেতরের দিকে যাতায়াতের রাস্তাটি বর্ষার কারণে ক্ষতিগ্রস্ত হওয়ায় সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি দেখা দেয়। বিশেষ করে পথচারী, শিশু ও বয়স্কদের চলাচলে সমস্যা সৃষ্টি হয়। এলাকাবাসীর দুর্ভোগের কথা জানতে পেরে তাৎক্ষণিকভাবে যাতায়াতের সুবিধার্থে ওই স্থানে একটি বাঁশের সাঁকো নির্মাণের উদ্যোগ নেন বৈদ্যের বাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন। এতে সাময়িকভাবে স্থানীয়দের চলাচলের পথ সুগম হয়েছে। আব্দুল্লাহ আল মামুন জানান, বর্ষা মৌসুম...
৪৭

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হামছাদী পূর্ব সমাজ থেকে মুসলিম পাড়ায় যাতায়াতের একমাত্র রাস্তাটি বর্ষার পানিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, আঃ সুবহান সাহেবের বাড়ি থেকে ভেতরের দিকে যাতায়াতের রাস্তাটি বর্ষার কারণে ক্ষতিগ্রস্ত হওয়ায় সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি দেখা দেয়। বিশেষ করে পথচারী, শিশু ও বয়স্কদের চলাচলে সমস্যা সৃষ্টি হয়।
এলাকাবাসীর দুর্ভোগের কথা জানতে পেরে তাৎক্ষণিকভাবে যাতায়াতের সুবিধার্থে ওই স্থানে একটি বাঁশের সাঁকো নির্মাণের উদ্যোগ নেন বৈদ্যের বাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন। এতে সাময়িকভাবে স্থানীয়দের চলাচলের পথ সুগম হয়েছে।
আব্দুল্লাহ আল মামুন জানান, বর্ষা মৌসুম শেষ হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে রাস্তাটি স্থায়ীভাবে নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, “এলাকাবাসীর পাশে ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ আগামীতেও থাকব।”
স্থানীয় বাসিন্দারা দ্রুত বাঁশের সাঁকো নির্মাণ করে চলাচলের ব্যবস্থা করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বর্ষা শেষে রাস্তাটির স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

রাজনৈতিক সচিবের নতুন দায়িত্ব পেলেন খাইরুল ইসলাম সজীব

Next

পিরোজপুরে চেয়ারম্যান প্রার্থী মাসুম রানার নির্বাচনী অফিস উদ্বোধন

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ