Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

নারায়ণগঞ্জসারা দেশসোনারগাঁ

সমকালের প্রতিবেদনের তথ্যকে মিথ্যা দাবি করে সেলিম হোসেন দিপুর তীব্র প্রতিবাদ!

By একুশে বাংলা নিউজ
August 10, 2026 1 Min Read
0

সমকালের প্রতিবেদনের তথ্যকে মিথ্যা দাবি করে সেলিম হোসেন দিপুর তীব্র প্রতিবাদ!

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ দৈনিক সমকাল পত্রিকায় টিসিবি ডিলার সংক্রান্ত প্রকাশিত প্রতিবেদনে “জামাল হোসেন আমার ভাই”—এমন তথ্য উপস্থাপনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সেলিম হোসেন দিপু। সোমবার এক প্রতিবাদ বার্তায় সেলিম হোসেন দিপু দাবি করেন, জামাল হোসেন তার কোনো আপন বা রক্তের সম্পর্কের ভাই নন। তিনি তার পার্শ্ববর্তী এলাকার একজন পরিচিত ব্যক্তি। সামাজিক ও আন্তরিকতার কারণে সোনারগাঁয়ের প্রচলিত সংস্কৃতিতে অনেককেই ভালোবাসা ও সম্মানের সঙ্গে “ভাই” বলে সম্বোধন করা হয় বলে জানান তিনি। সেলিম হোসেন দিপু বলেন, “কাউকে ভাই বলে সম্বোধন করাকে রক্তের বা পারিবারিক সম্পর্ক হিসেবে উপস্থাপন করা সম্পূর্ণ বিভ্রান্তিকর। এলাকার অসংখ্য মানুষ আমাকে ভাই বলে ডাকেন, আমিও ভালোবাসা ও...
৫

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

দৈনিক সমকাল পত্রিকায় টিসিবি ডিলার সংক্রান্ত প্রকাশিত প্রতিবেদনে “জামাল হোসেন আমার ভাই”—এমন তথ্য উপস্থাপনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সেলিম হোসেন দিপু।
সোমবার এক প্রতিবাদ বার্তায় সেলিম হোসেন দিপু দাবি করেন, জামাল হোসেন তার কোনো আপন বা রক্তের সম্পর্কের ভাই নন। তিনি তার পার্শ্ববর্তী এলাকার একজন পরিচিত ব্যক্তি। সামাজিক ও আন্তরিকতার কারণে সোনারগাঁয়ের প্রচলিত সংস্কৃতিতে অনেককেই ভালোবাসা ও সম্মানের সঙ্গে “ভাই” বলে সম্বোধন করা হয় বলে জানান তিনি।
সেলিম হোসেন দিপু বলেন, “কাউকে ভাই বলে সম্বোধন করাকে রক্তের বা পারিবারিক সম্পর্ক হিসেবে উপস্থাপন করা সম্পূর্ণ বিভ্রান্তিকর। এলাকার অসংখ্য মানুষ আমাকে ভাই বলে ডাকেন, আমিও ভালোবাসা ও সম্মানের জায়গা থেকে অনেককে ভাই বলে সম্বোধন করি।”
তিনি আরও বলেন, সামাজিক সম্পর্ককে বিকৃত করে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে জনমনে ভুল ধারণা সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
প্রতিবাদ বার্তায় তিনি সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ও সাংবাদিকদের সত্যতা যাচাই করে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সংবাদ প্রকাশের আহ্বান জানান।
সেলিম হোসেন দিপু বলেন, “সত্যকে বিকৃত করে সাময়িকভাবে বিভ্রান্তি ছড়ানো যায়, কিন্তু সত্যকে কখনো চাপা দিয়ে রাখা যায় না। আমি মিথ্যার বিরুদ্ধে এবং সত্যের পক্ষে আছি।”

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

পিরোজপুরে চেয়ারম্যান প্রার্থী মাসুম রানার নির্বাচনী অফিস উদ্বোধন

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ