Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

নারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকসারা দেশসোনারগাঁ

সোনারগাঁ জি আর ইনস্টিটিউশনের আরেক সাফল্য, আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে শাওনির ছবি

By একুশে বাংলা নিউজ
August 12, 2026 1 Min Read
0

সোনারগাঁ জি আর ইনস্টিটিউশনের আরেক সাফল্য, আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে শাওনির ছবি

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ সোনারগাঁ জি আর ইনস্টিটিউশনের মুকুটে যুক্ত হলো আরও একটি সাফল্যের পালক। বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থী সাওদা ইসলাম শাওনির আঁকা ছবি International Art Exhibition–2026–এর জন্য নির্বাচিত হয়েছে। তার শিল্পকর্ম বাংলাদেশসহ চীন, নেপাল ও ভারতে আন্তর্জাতিকভাবে প্রদর্শিত হবে। সাওদা ইসলাম শাওনি সোনারগাঁ জি আর ইনস্টিটিউশনের বিজ্ঞান বিভাগের নবম শ্রেণির শিক্ষার্থী। তার রোল নম্বর ১১১। শিল্পের প্রতি আগ্রহ ও প্রতিভার স্বীকৃতি হিসেবে তার আঁকা ছবি আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে স্থান পাওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। International Art Exhibition–2026–এ সাওদা ইসলাম শাওনির Artist ID: Ayna-A 95। প্রদর্শনীর আয়োজকদের মূল প্রতিপাদ্য—“Uniting Artists, Inspiring the World”। সাওদার...
১১১

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

সোনারগাঁ জি আর ইনস্টিটিউশনের মুকুটে যুক্ত হলো আরও একটি সাফল্যের পালক। বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থী সাওদা ইসলাম শাওনির আঁকা ছবি International Art Exhibition–2026–এর জন্য নির্বাচিত হয়েছে। তার শিল্পকর্ম বাংলাদেশসহ চীন, নেপাল ও ভারতে আন্তর্জাতিকভাবে প্রদর্শিত হবে।

সাওদা ইসলাম শাওনি সোনারগাঁ জি আর ইনস্টিটিউশনের বিজ্ঞান বিভাগের নবম শ্রেণির শিক্ষার্থী। তার রোল নম্বর ১১১। শিল্পের প্রতি আগ্রহ ও প্রতিভার স্বীকৃতি হিসেবে তার আঁকা ছবি আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে স্থান পাওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

International Art Exhibition–2026–এ সাওদা ইসলাম শাওনির Artist ID: Ayna-A 95। প্রদর্শনীর আয়োজকদের মূল প্রতিপাদ্য—“Uniting Artists, Inspiring the World”।

সাওদার এই অর্জনে সোনারগাঁ জি আর ইনস্টিটিউশনের শিক্ষক-শিক্ষার্থীসহ পুরো জি আর পরিবার আনন্দিত ও গর্বিত। বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে তার এই সাফল্যের জন্য অভিনন্দন জানানো হয়েছে এবং ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনের জন্য দোয়া ও শুভকামনা জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, সাওদার এই অর্জন শুধু তার নিজের নয়, এটি সোনারগাঁ জি আর ইনস্টিটিউশন ও সোনারগাঁয়ের জন্যও গর্বের বিষয়। তার এই সাফল্য অন্য শিক্ষার্থীদেরও শিল্প-সাহিত্য ও সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করবে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে আসছে বিকাশ, স্বস্তিতে দেশের ডিজিটাল উদ্যোক্তারা

Next

সোনারগাঁ জি আর ইনস্টিটিউশনের শিক্ষার্থী রশ্নির আঁকা ছবি আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ