Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

নিজস্ব প্রতিবেদক

সোনারগাঁয়ে তীব্র গ্যাস সংকট, রান্নাবান্নায় চরম দুর্ভোগ

By একুশে বাংলা নিউজ
August 15, 2026 1 Min Read
0

সোনারগাঁয়ে তীব্র গ্যাস সংকট, রান্নাবান্নায় চরম দুর্ভোগ

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে  তীব্র গ্যাস সংকট। গ্যাসের চাপ কম থাকায় স্বাভাবিকভাবে রান্নাবান্না করতে পারছেন না উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দারা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন গৃহিণীসহ সাধারণ গ্রাহকরা। স্থানীয়দের অভিযোগ,  গ্যাস না থাকায় চুলায় আগুন ও নাই।  বাধ্য হয়ে অনেক পরিবারকে বিকল্প জ্বালানি ব্যবহার করতে হচ্ছে। এতে একদিকে যেমন বাড়তি খরচ হচ্ছে, অন্যদিকে দৈনন্দিন জীবনযাত্রাতেও দেখা দিয়েছে নানা সমস্যা। ভুক্তভোগীরা জানান, নিয়মিত গ্যাসের বিল পরিশোধ করেও প্রয়োজনের সময় পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে সমস্যাটি চললেও স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় দুর্ভোগ আরও বাড়ছে বলে দাবি তাদের। গ্যাস সংকটের বিষয়ে সোনারগাঁয়ের মেঘনাঘাট তিতাস...
২৬০

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে  তীব্র গ্যাস সংকট। গ্যাসের চাপ কম থাকায় স্বাভাবিকভাবে রান্নাবান্না করতে পারছেন না উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দারা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন গৃহিণীসহ সাধারণ গ্রাহকরা।

স্থানীয়দের অভিযোগ,  গ্যাস না থাকায় চুলায় আগুন ও নাই।  বাধ্য হয়ে অনেক পরিবারকে বিকল্প জ্বালানি ব্যবহার করতে হচ্ছে। এতে একদিকে যেমন বাড়তি খরচ হচ্ছে, অন্যদিকে দৈনন্দিন জীবনযাত্রাতেও দেখা দিয়েছে নানা সমস্যা।

ভুক্তভোগীরা জানান, নিয়মিত গ্যাসের বিল পরিশোধ করেও প্রয়োজনের সময় পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে সমস্যাটি চললেও স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় দুর্ভোগ আরও বাড়ছে বলে দাবি তাদের।

গ্যাস সংকটের বিষয়ে সোনারগাঁয়ের মেঘনাঘাট তিতাস গ্যাস জোনাল অফিসের ম্যানেজার সুরঞ্জিতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এ বিষয়ে মিনিস্ট্রি থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলা হচ্ছে। আমি এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে ইচ্ছুক নই।”

এদিকে, দ্রুত গ্যাস সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, গ্রাহকদের দুর্ভোগ লাঘবে খুব তাড়াতাড়ি  গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে ও কার্যকর সমাধানের উদ্যোগ নিতে হবে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে আতাউর রহমানের শ্রদ্ধা

Next

খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ