Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

জাতীয়ঢাকাসারা দেশ

নারীদের নিরাপদ যাতায়াতে আজ থেকে চালু হলো ‘মহিলা বাস’ সার্ভিস

By একুশে বাংলা নিউজ
August 18, 2026 1 Min Read
0

নারীদের নিরাপদ যাতায়াতে আজ থেকে চালু হলো ‘মহিলা বাস’ সার্ভিস

ঢাকা প্রতিনিধি: নগরীর কর্মজীবী নারী ও নারী যাত্রীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রাজধানীতে আবারও চালু হলো পৃথক ‘মহিলা বাস’ সার্ভিস। গোলাপি রঙের (পিংক) এসব বাস পরিচালনা করবেন নারী চালক ও নারী কন্ডাক্টর। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এ মহিলা বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে নারী চালক ও নারী কন্ডাক্টর দ্বারা পরিচালিত পিংক বাস সার্ভিস চালু করা হয়েছে। তিনি বলেন, নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করার...
৪৬

ঢাকা প্রতিনিধি:

নগরীর কর্মজীবী নারী ও নারী যাত্রীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রাজধানীতে আবারও চালু হলো পৃথক ‘মহিলা বাস’ সার্ভিস। গোলাপি রঙের (পিংক) এসব বাস পরিচালনা করবেন নারী চালক ও নারী কন্ডাক্টর।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এ মহিলা বাস সার্ভিসের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে নারী চালক ও নারী কন্ডাক্টর দ্বারা পরিচালিত পিংক বাস সার্ভিস চালু করা হয়েছে।

তিনি বলেন, নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি গণপরিবহন খাতে নারীদের অংশগ্রহণ বাড়াতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আব্দুল লতিফ মোল্লা।

বিআরটিসি সূত্রে জানা গেছে, কর্মজীবী নারীসহ নারী যাত্রীদের নিরাপদ যাতায়াতের বিষয়টি বিবেচনায় নিয়ে এ পিংক বাস সার্ভিস পরিচালনা করা হবে। বাসগুলোর চালক ও কন্ডাক্টর হিসেবে নারী কর্মীদের নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে রাজধানীতে নারীদের জন্য পৃথক বাস সার্ভিস চালু করা হলেও বিভিন্ন কারণে তা নিয়মিতভাবে পরিচালিত হয়নি। এবার নতুন করে পিংক বাস সার্ভিস চালুর ফলে নগরীর নারী যাত্রীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় গণপরিবহন সুবিধা আরও সম্প্রসারিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিআরটিসির এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই নির্ভর অটো ফাইন সিস্টেম উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

Next

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মোগরাপাড়া চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের সৌজন্য সাক্ষাৎ

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ