সোনারগাঁ থানা পুলিশ কর্তৃক ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর(নিরস্ত্র), রবিউল বাশার এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনাকালে ইং- ২৪/০৮/২০২৬ তারিখ বিকাল ১৬.২০ ঘটিকার সময় সোনারগাঁ থানাধীণ পৌরসভাস্থ উত্তর নোয়াইল পশ্চিমপাড়া গ্রামের ধৃত আসামী সজিব হোসেন মুছা (৩০) এর বসত ঘরের সামনে উঠান হতে ১. সজিব হোসেন মুছা (৩০), পিতা- মৃতঃ আনোয়ার হোসেন, সাং নোয়াইল, পশ্চিমপাড়া, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ ও জব্দ তালিকায় উল্লেখিত আলামত ২০ (বিশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদক সহ যেকোন অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশ থাকে যে, সিডিএমএস পর্যালোচনায়, আসামীর বিরুদ্ধে (১) নারায়ণগঞ্জ এর সোনারগাঁও থানার এফআইআর নং-১৩/৩২৯, তারিখ- ০৬ মে, ২০১৮; সময়- ০০.৩০ ঘটিকা ধারা- ১৯(১) এর ৯(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন;
(২) নারায়ণগঞ্জ এর সোনারগাঁও থানার এফআইআর নং-৬২/৬২, তারিখ- ২৫ জানুয়ারি, ২০১৮; সময়- ২০.১৫ ঘটিকা ধারা- ১৯(১) এর ৯(খ) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন;
(৩) নারায়ণগঞ্জ এর সোনারগাঁও থানার এফআইআর নং-১৩, তারিখ- ০৩ আগস্ট, ২০১৭; সময়- ০৮.৩৫ ঘটিকা ধারা- ১৯(১) এর ৯(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন;
(৪) নারায়ণগঞ্জ এর সোনারগাঁও থানার এফআইআর নং-২৩, তারিখ- ২০ নভেম্বর, ২০১৬; সময়- ধারা- ১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৬/ ৩৭৯/৪২৭/৫০৬ পেনাল কোড,
(৫) নারায়ণগঞ্জ এর সোনারগাঁও থানার এফআইআর নং-২২, তারিখ- ১২ জুলাই, ২০২৪; জি আর নং-২৮৯, তারিখ- ১২ জুলাই, ২০২৪; সময়- দুপুর ১৩:১০ ঘটিকা। ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;
(৬) নারায়ণগঞ্জ এর সোনারগাঁও থানার এফআইআর নং-৪, তারিখ- ০৫ নভেম্বর, ২০২৪; জি আর নং-৪০০, তারিখ- ০৫ নভেম্বর, ২০২৪; সময়- ১০.৩০ ঘটিকার সময়। ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড,
(৭) নারায়ণগঞ্জ এর সোনারগাঁও থানার এফআইআর নং-২৭, তারিখ- ২২ ফেব্রুয়ারি, ২০২৬; জি আর নং-৭৫, তারিখ- ২২ ফেব্রুয়ারি, ২০২৬; সময়- বিকাল ১৬:৩০ ঘটিকা। ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;
(৮) নারায়ণগঞ্জ এর সোনারগাঁও থানার এফআইআর নং-৩৯, তারিখ- ২৯ নভেম্বর, ২০২৫; জি আর নং-৪৫৬, তারিখ- ২৯ নভেম্বর, ২০২৫; সময়- রাত ২১:১০ ঘটিকা। ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মামলা রহিয়াছে