Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

বিশেষ প্রতিবেদনসারা দেশসোনারগাঁসোনারগাঁ থানা

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে ওসি বারিক: থানায় সেবা হবে স্বচ্ছ ও হয়রানিমুক্ত

By একুশে বাংলা নিউজ
August 27, 2026 2 Min Read
0

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে ওসি বারিক: থানায় সেবা হবে স্বচ্ছ ও হয়রানিমুক্ত

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল বারিকের সঙ্গে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় সোনারগাঁ থানার নতুন ভবনের তৃতীয় তলায় অনুষ্ঠিত এ সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় ওসি মো. আবদুল বারিক বলেন, “সোনারগাঁ থানায় কোনো দালালের ঠাঁই হবে না। থানায় সেবা পেতে কোনো টাকা লাগবে না।” কোনো ব্যক্তি সাধারণ মানুষকে হয়রানি করে বা পুলিশের নাম ব্যবহার করে দালালি করার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। তিনি বলেন, থানায় আগত সাধারণ মানুষ যেন ভয়-ভীতি ছাড়াই তাদের...
৯৯

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল বারিকের সঙ্গে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় সোনারগাঁ থানার নতুন ভবনের তৃতীয় তলায় অনুষ্ঠিত এ সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় ওসি মো. আবদুল বারিক বলেন, “সোনারগাঁ থানায় কোনো দালালের ঠাঁই হবে না। থানায় সেবা পেতে কোনো টাকা লাগবে না।” কোনো ব্যক্তি সাধারণ মানুষকে হয়রানি করে বা পুলিশের নাম ব্যবহার করে দালালি করার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

তিনি বলেন, থানায় আগত সাধারণ মানুষ যেন ভয়-ভীতি ছাড়াই তাদের সমস্যা নিয়ে পুলিশের কাছে আসতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা হবে। আইনি সেবা নিতে গিয়ে কেউ যেন কোনো ধরনের হয়রানি, অবহেলা বা অনৈতিক আর্থিক লেনদেনের শিকার না হন, সে বিষয়ে থানার সকল পুলিশ সদস্যকে সতর্ক ও দায়িত্বশীল থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ওসি আবদুল বারিক আরও বলেন, জনগণের আস্থা অর্জন করাই পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতে হলে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মানবিক আচরণের কোনো বিকল্প নেই। তাই সোনারগাঁ থানাকে একটি জনবান্ধব, দুর্নীতিমুক্ত ও সেবামুখী থানা হিসেবে গড়ে তুলতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

অপরাধ দমনে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, সোনারগাঁ এলাকায় মাদক কারবারি, কিশোর গ্যাং, চুরি-ছিনতাই, সন্ত্রাস ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আরও জোরদার করা হবে। কোনো অপরাধীকে রাজনৈতিক, সামাজিক বা অন্য কোনো পরিচয়ের কারণে ছাড় দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, “অপরাধী যে-ই হোক, অপরাধ করলে তাকে আইনের আওতায় আসতেই হবে।” পাশাপাশি অপরাধ সংঘটনের আগে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং এলাকায় বিট পুলিশিং কার্যক্রম আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সাংবাদিকদের উদ্দেশে ওসি আবদুল বারিক বলেন, সমাজের নানা অসঙ্গতি ও অপরাধের তথ্য তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি অপরাধ ও সামাজিক সমস্যা সম্পর্কে কোনো গুরুত্বপূর্ণ তথ্য থাকলে তা দ্রুত পুলিশকে জানাতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি। পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা থাকলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা সম্ভব হবে। জনস্বার্থে গঠনমূলক সমালোচনাকেও গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

মতবিনিময় সভায় সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার গোলাম কিবরিয়াসহ থানার অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় সোনারগাঁয়ের বিভিন্ন প্রেস ক্লাবের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত সাংবাদিকরা নবাগত ওসির সঙ্গে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনসেবা, মাদক নিয়ন্ত্রণ, কিশোর অপরাধ প্রতিরোধ এবং পুলিশ-সাংবাদিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে মতামত তুলে ধরেন।

সভা শেষে সোনারগাঁকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে পুলিশ, সাংবাদিক এবং সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান: সোনারগাঁয়ে ইয়াবাসহ যুবক আটক

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ