Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধসারা দেশসোনারগাঁসোনারগাঁ থানা

সোনারগাঁয়ে ৫০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

By একুশে বাংলা নিউজ
August 28, 2026 1 Min Read
0

সোনারগাঁয়ে ৫০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা সম্পর্কে স্বামী-স্ত্রী বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—সোনারগাঁ উপজেলার ইছাপাড়া গ্রামের মৃত রজব আলীর ছেলে আব্দুর রহমান (৪৭) এবং তার স্ত্রী সাফিয়া বেগম (৩৫)। তাদের কাছ থেকে মোট ৫০ পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর তত্ত্বাবধানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গত ২৭ আগস্ট ২০২৬, রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে, সোনারগাঁ থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নবী...
১৬৯

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা সম্পর্কে স্বামী-স্ত্রী বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন—সোনারগাঁ উপজেলার ইছাপাড়া গ্রামের মৃত রজব আলীর ছেলে আব্দুর রহমান (৪৭) এবং তার স্ত্রী সাফিয়া বেগম (৩৫)। তাদের কাছ থেকে মোট ৫০ পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর তত্ত্বাবধানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

গত ২৭ আগস্ট ২০২৬, রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে, সোনারগাঁ থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নবী হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সোনারগাঁ থানাধীন ইছাপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় জাদুঘরের ১ নম্বর গেটের পশ্চিম পাশে ‘বাবার দোয়া’ নামক দোকানের সামনের রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়।

অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে পৃথকভাবে পাওয়া ৩০ ও ২০ পিসসহ মোট ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, সিডিএমএস পর্যালোচনায় গ্রেফতারকৃত আব্দুর রহমানের বিরুদ্ধে সোনারগাঁ থানায় পূর্বের একটি মাদক মামলা রয়েছে। ওই মামলাটি ২০১৯ সালের ২ নভেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দায়ের করা হয়েছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁয়ে বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১২ আসামি গ্রেফতার

Next

নদীর অস্তিত্ব ফিরিয়ে আনতে দখল-দূষণমুক্ত করে নাব্যতা ও স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার দাবি পরিবেশবিদ ও নদী গবেষকদের

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ