Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

নারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকসারা দেশসিদ্ধিরগঞ্জসোনারগাঁসোশ্যাল মিডিয়া

উন্নয়ন ও নিরাপদ মোগরাপাড়া গড়ার প্রত্যয় আতাউর রহমানের ভূমিদস্যুতা ও সন্ত্রাসের বিরুদ্ধে আপসহীন থাকার ঘোষণা চেয়ারম্যান প্রার্থীর

By একুশে বাংলা নিউজ
August 31, 2026 2 Min Read
0

উন্নয়ন ও নিরাপদ মোগরাপাড়া গড়ার প্রত্যয় আতাউর রহমানের ভূমিদস্যুতা ও সন্ত্রাসের বিরুদ্ধে আপসহীন থাকার ঘোষণা চেয়ারম্যান প্রার্থীর

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহ্যবাহী মোগরাপাড়া ইউনিয়নকে উন্নত, আধুনিক ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন চেয়ারম্যান প্রার্থী ও সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান। সম্প্রতি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময়কালে তিনি বলেন, “জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মোগরাপাড়া ইউনিয়নকে ভূমিদস্যু ও সন্ত্রাসমুক্ত করে ছাড়ব, ইনশাআল্লাহ। সাধারণ মানুষের জমি-জমা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো অন্যায় ও সন্ত্রাসের সঙ্গে আপস করা হবে না।” তিনি বলেন, চেয়ারম্যান নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে ইউনিয়নের প্রতিটি মানুষের সুখে-দুঃখে পাশে থাকবেন। একই সঙ্গে ভূমিদস্যুতা, সন্ত্রাস, মাদক ও কিশোর অপরাধের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার করেন...
৩৬

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহ্যবাহী মোগরাপাড়া ইউনিয়নকে উন্নত, আধুনিক ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন চেয়ারম্যান প্রার্থী ও সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান।

সম্প্রতি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময়কালে তিনি বলেন, “জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মোগরাপাড়া ইউনিয়নকে ভূমিদস্যু ও সন্ত্রাসমুক্ত করে ছাড়ব, ইনশাআল্লাহ। সাধারণ মানুষের জমি-জমা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো অন্যায় ও সন্ত্রাসের সঙ্গে আপস করা হবে না।”

তিনি বলেন, চেয়ারম্যান নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে ইউনিয়নের প্রতিটি মানুষের সুখে-দুঃখে পাশে থাকবেন। একই সঙ্গে ভূমিদস্যুতা, সন্ত্রাস, মাদক ও কিশোর অপরাধের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।

আতাউর রহমান আরও বলেন, জনপ্রতিনিধির দায়িত্ব শুধু উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নয়; মানুষের জানমাল, সম্পদ ও অধিকার রক্ষায়ও কার্যকর ভূমিকা রাখা জরুরি। আইন নিজের হাতে তুলে না নিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে অপরাধ দমনে কাজ করার কথাও জানান তিনি।

তার নির্বাচনী পরিকল্পনায় রয়েছে রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থার উন্নতি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, পরিচ্ছন্নতা বৃদ্ধি এবং অসহায় মানুষের জন্য সামাজিক সহায়তা নিশ্চিত করা।

তিনি বলেন, “চেয়ারম্যানের পদ আমার কাছে ক্ষমতার বিষয় নয়, এটি মানুষের সেবা করার দায়িত্ব। জনগণ আমাকে নির্বাচিত করলে ইউনিয়ন পরিষদ হবে সাধারণ মানুষের অধিকার ও সেবার কেন্দ্র।”

তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।

আতাউর রহমান বলেন, জনগণকে সঙ্গে নিয়েই মোগরাপাড়ার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। চেয়ারম্যান নির্বাচিত হলে প্রতিটি ওয়ার্ডের মানুষের মতামত নিয়ে কাজ করে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও উন্নত মোগরাপাড়া ইউনিয়ন গড়ে তোলাই হবে তার প্রধান লক্ষ্য।

“ক্ষমতার জন্য নয়, মানুষের সেবার জন্য; অন্যায়ের কাছে মাথা নত নয়, জনগণের অধিকার রক্ষায় আপসহীন।”

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের মধ্যে উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে আব্দুল্লাহ আল মামুন

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ