Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধনারায়ণগঞ্জবিশেষ প্রতিবেদনসারা দেশসোশ্যাল মিডিয়া

ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, পালানোর সময় অভিযুক্ত আটক

By একুশে বাংলা নিউজ
September 4, 2026 1 Min Read
0

ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, পালানোর সময় অভিযুক্ত আটক

তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি দেলপাড়া এলাকায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে জহিরুল ইসলাম (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। জানা গেছে, গত ৪ আগস্ট বেলা ১১টার দিকে ফতুল্লার দেলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত জহিরুল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় এলাকাবাসী তাকে আটক করে ফতুল্লা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে জহিরুলকে আসামি করে ফতুল্লা মডেল থানায় ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এর আগেও জহিরুলের বিরুদ্ধে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িত...
৫৬

তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি দেলপাড়া এলাকায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে জহিরুল ইসলাম (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

জানা গেছে, গত ৪ আগস্ট বেলা ১১টার দিকে ফতুল্লার দেলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত জহিরুল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় এলাকাবাসী তাকে আটক করে ফতুল্লা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে জহিরুলকে আসামি করে ফতুল্লা মডেল থানায় ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, এর আগেও জহিরুলের বিরুদ্ধে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছিল। সে সময় স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করে তাকে সতর্ক করা হয়েছিল বলে জানান তারা।

ফতুল্লা মডেল থানার তদন্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন জানান, শিশুটিকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য পুলিশের হেফাজতে রাখা হয়েছে। পরীক্ষার প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার জহিরুলকে আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁয়ে বিশেষ অভিযানে মাদক মামলায় ২, পরোয়ানাভুক্ত ২ ও চুরি মামলায় ১ জনসহ গ্রেফতার ৫

Next

ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ ভুয়া ডিজিএফআইয়ের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার অপহৃত ব্যক্তি

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ