সোনারগাঁয়ে ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজাসহ মোহাম্মদ আলী (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) রাত ৭টা ৫৫ মিনিটের দিকে সোনারগাঁ থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ ছারোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সোনারগাঁ থানাধীন সোনাপুর গ্রামের প্রধান বাড়ী জামে মসজিদের উত্তর পাশে পাকা রাস্তার ওপর বিশেষ অভিযান চালায়। এ সময় মোহাম্মদ আলীকে আটক করা হয়।
গ্রেপ্তার মোহাম্মদ আলী শরীয়তপুর জেলার জাজিরা থানার মানিকনগর (তনয় মোল্লা বাজার সংলগ্ন) গ্রামের মৃত জামির আলী সিকদারের ছেলে। তিনি বর্তমানে সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের কবির মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে ৩০০ (তিনশত) গ্রাম গাঁজা জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।