Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধনারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকসারা দেশসোনারগাঁসোনারগাঁ থানা

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্তসহ গ্রেফতার ৬

By একুশে বাংলা নিউজ
September 11, 2026 1 Min Read
0

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্তসহ গ্রেফতার ৬

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত চারজন, নিয়মিত মামলায় একজন এবং ফৌজদারি কার্যবিধি আইনের ১৫১ ধারায় একজনসহ মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন—কান্দাপাড়া এলাকার মোঃ সফিউল আলম (সৈকত), জোয়ারদী এলাকার আতিকুর রহমান পনির (৩২), ভাটিবন্দর এলাকার মোঃ ওমর ফারুক এবং উত্তর ষোলপাড়া এলাকার মোনতাজ উদ্দিন (৬০)। এ ছাড়া নিয়মিত মামলায় যশোর...
৬৩

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত চারজন, নিয়মিত মামলায় একজন এবং ফৌজদারি কার্যবিধি আইনের ১৫১ ধারায় একজনসহ মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন—কান্দাপাড়া এলাকার মোঃ সফিউল আলম (সৈকত), জোয়ারদী এলাকার আতিকুর রহমান পনির (৩২), ভাটিবন্দর এলাকার মোঃ ওমর ফারুক এবং উত্তর ষোলপাড়া এলাকার মোনতাজ উদ্দিন (৬০)।

এ ছাড়া নিয়মিত মামলায় যশোর জেলার ছিকরগাছা থানার নওদাপাড়া এলাকার মোঃ উজ্জল হোসাইন (৪৭) এবং ফৌজদারি কার্যবিধি আইনের ১৫১ ধারায় সনমান্দী ইউনিয়নের জাঙ্গাল এলাকার মোঃ সানাউল্লাহ (৩৮)কে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁয়ে মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড, সংশোধনের জন্য কুরআন শরীফ দিলেন ইউএনও

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ