Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

বিশেষ প্রতিবেদনসারা দেশসোনারগাঁ

তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন

By একুশে বাংলা নিউজ
September 14, 2026 2 Min Read
0

তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহ্যবাহী তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ আক্তার হোসেন। একই সঙ্গে অভিভাবক সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আল-আমিন। তাঁদের দায়িত্বে মনোনীত করায় নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা কর্তৃপক্ষ। দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন বলেন, তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার দায়িত্ব পাওয়া তাঁর জন্য সম্মানের পাশাপাশি একটি বড় দায়িত্ব। প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলা এবং শিক্ষার পরিবেশ আরও সুন্দর ও আধুনিক করতে তিনি গুরুত্ব দিয়ে কাজ করবেন। তিনি...
৯

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহ্যবাহী তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ আক্তার হোসেন। একই সঙ্গে অভিভাবক সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আল-আমিন।

তাঁদের দায়িত্বে মনোনীত করায় নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা কর্তৃপক্ষ।

দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন বলেন, তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার দায়িত্ব পাওয়া তাঁর জন্য সম্মানের পাশাপাশি একটি বড় দায়িত্ব। প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলা এবং শিক্ষার পরিবেশ আরও সুন্দর ও আধুনিক করতে তিনি গুরুত্ব দিয়ে কাজ করবেন।

তিনি বলেন, মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান নিশ্চিত করা, মেধাবী ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর দেওয়া, প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন এবং অভিভাবকদের সঙ্গে কার্যকর যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

মোহাম্মদ আক্তার হোসেন আরও বলেন, তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসাকে পর্যায়ক্রমে ফাজিল ও কামিল পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এ জন্য শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিক শিক্ষার পরিবেশ তৈরিতে গুরুত্ব দেওয়া হবে।

তিনি বলেন, শুধু ভালো ফলাফল অর্জন নয়, শিক্ষার্থীদের আদর্শ, সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই অন্যতম লক্ষ্য। এ ক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গভর্নিং বডির সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। সবাইকে সঙ্গে নিয়ে তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসাকে আরও এগিয়ে নিতে চান তিনি।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, নতুন গভর্নিং বডির নেতৃত্বে শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, প্রশাসনিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।

স্থানীয় অভিভাবক ও শিক্ষানুরাগীরাও নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়েছেন। তাঁদের প্রত্যাশা, নতুন গভর্নিং বডির উদ্যোগে মাদ্রাসাটির শিক্ষার মান আরও উন্নত হবে এবং পর্যায়ক্রমে ফাজিল ও কামিল পর্যায়ে উন্নীত হয়ে প্রতিষ্ঠানটি সোনারগাঁয়ের শিক্ষা ক্ষেত্রে আরও ভূমিকা রাখবে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানালেন দেলোয়ার হোসেন দুলু

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ