Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধনারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকসারা দেশসোনারগাঁসোনারগাঁ থানা

সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেফতার, ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

By একুশে বাংলা নিউজ
September 18, 2026 2 Min Read
0

সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেফতার, ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলায় মোট ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে ২০ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তারা হলেন মো. কামাল (৫০), পিতা-মৃত আফিজ উদ্দিন, সাং-গোহাট্টা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ এবং মোসা. চামেলী বেগম, পিতা-শাহীন মিয়া, সাং-কাশিহাটা, সারিয়াকান্দি, বগুড়া। এছাড়া...
৬৯

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলায় মোট ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে ২০ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তারা হলেন মো. কামাল (৫০), পিতা-মৃত আফিজ উদ্দিন, সাং-গোহাট্টা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ এবং মোসা. চামেলী বেগম, পিতা-শাহীন মিয়া, সাং-কাশিহাটা, সারিয়াকান্দি, বগুড়া।

এছাড়া চোরাই মাল উদ্ধারের মামলায় ওসমান (ঠিকানা: মধুপুর, গোপালপুর, বেগমগঞ্জ, নোয়াখালী) ও তারেক রহমান (ঠিকানা: এখলাসপুর, বেগমগঞ্জ, নোয়াখালী) নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সনজিৎ পাল (৫৩), পিতা-স্বপন পাল, সাং-নায়াগাঁও, সোনারগাঁ, নারায়ণগঞ্জ এবং ডাকাতির প্রস্তুতি মামলায় আল আমিন (২৪), পিতা-শাহ আলম, সাং-দিঘীবরাব, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, বর্তমানে কাচঁপুর উত্তরপাড়া, সোনারগাঁকে গ্রেফতার করা হয়।

এছাড়া বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন সামসুদ্দিন (৬৫), আলমগীর (৩৫), আহম্মদ হোসেন (৪৭) ও মো. বাছেদ (৪৭)। তাদের মধ্যে সামসুদ্দিন, আলমগীর ও আহম্মদ হোসেনের ঠিকানা সোনারগাঁয়ের টিপুরদী এলাকায় এবং বাছেদের ঠিকানা দুধঘাটা, পিরোজপুর ইউনিয়ন এলাকায়।

অভিযানে মাদকসেবনের অভিযোগে আরও ছয়জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন মো. শাকিল হোসেন (২৬), মো. মেহেদী হাসান (২৬), মো. সাব্বির (২৬), মো. ফাইম (২৩), সানি মোল্লা (২২) ও মো. আতিকুর রহমান (২৫)। তাদের সোনারগাঁ ও মেঘনা এলাকার বিভিন্ন গ্রামের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, বিশেষ অভিযানে গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ জন গ্রেফতার ও ১ কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবা উদ্ধার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ