বৈদ্যেরবাজারে ট্রলারডুবিতে গভীর শোক প্রকাশ করেছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুল আল মামুন

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার এলাকায় মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় একজন নিহত এবং একই পরিবারের চারজন নিখোঁজ হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুল আল মামুন।
এক শোকবার্তায় তিনি নিহত ব্যক্তির রুহের মাগফিরাত কামনা করেন এবং নিখোঁজদের দ্রুত ও নিরাপদে উদ্ধারের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
হাজী আব্দুল আল মামুন বলেন, মেঘনা নদীতে ট্রলারডুবির এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। একজনের মৃত্যু এবং একই পরিবারের চারজন সদস্য নিখোঁজ হওয়ার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। দুর্ঘটনায় নিহত ব্যক্তির শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানাচ্ছি।
তিনি আরও বলেন, নিখোঁজদের স্বজনরা বর্তমানে চরম উৎকণ্ঠা ও অনিশ্চয়তার মধ্যে সময় পার করছেন। তাদের কষ্টের কথা বিবেচনা করে উদ্ধার কার্যক্রম সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত পরিচালনা করা প্রয়োজন। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে সর্বোচ্চ তৎপরতা চালানোর আহ্বান জানান তিনি।
এ সময় তিনি নিহতের আত্মার শান্তি ও রুহের মাগফিরাত কামনা করেন এবং নিখোঁজদের দ্রুত সন্ধান ও নিরাপদে ফিরে আসার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানিয়েছেন হাজী আব্দুল আল মামুন।