সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৭ জন গ্রেফতার, ৪০ পিস ইয়াবা উদ্ধার

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মামলায় মোট ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে মাদক মামলায় ৬ জন, মাদকসেবী ১২ জন, বৈষম্যবিরোধী মামলায় ২ জন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ১ জন, পুরাতন মামলায় ৪ জন, ডাকাতির প্রস্তুতি মামলায় ১ জন এবং ওয়ারেন্টভুক্ত ১ জন রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম-এর নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে ৪ অক্টোবর ২০২৬ তারিখে থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মাদকসেবী হিসেবে কবীর হোসেন (৪০), রাসেল মিয়া (২৩), পারভেজ হোসেন (২২), রফিকুল ইসলাম (২৩), ওবায়েদুল্লা (৪৫), আসাদুল্লাহ (৪৮), কবীর হোসেন (৩২), মোজাম্মেল (৪০), আব্দুল হালিম (৪০), ইলিয়াস (৫০), আলী হোসেন ভূঁইয়া (৬২) ও পান্না ভূঁইয়া (২৩)-কে গ্রেফতার করা হয়।
মাদক মামলায় দেওয়ান আরজু (৫৪), মোঃ বাহা উদ্দিন (৫৮), মোঃ জুয়েল (২৩), মোসাঃ রেহানা (৬০), মোসাঃ হনুফা (৩২) ও মোসাঃ রুবি (৪৫)-কে গ্রেফতার করা হয়েছে।
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আল আমিন (৪২)-কে গ্রেফতার করা হয়।
বৈষম্যবিরোধী মামলায় সাদিপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি মোঃ হুমায়ুন কবির (৪৪) এবং জামপুর ইউনিয়ন শ্রমিক লীগের সহ-সভাপতি সানা উল্লাহ (৩২)-কে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া পুরাতন মামলায় মোঃ সিয়াম (১৮), রফিকুল ইসলাম, মোঃ আজগর আলী (২১) ও মুন্না (৪২)-কে গ্রেফতার করা হয়।
ডাকাতির প্রস্তুতি মামলায় মোঃ সাব্বির আহমেদ (২০) এবং ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ বাছেদ (৪৯)-কে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, অভিযানে মাদকদ্রব্যসহ বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।