শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ২২ নম্বর ওয়ার্ডবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী অমিত ঘোষ (বিকি)

নিজস্ব প্রতিবেদক:
শারদীয় দুর্গোৎসব ২০২৬ উপলক্ষে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ২২ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ ও সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী অমিত ঘোষ (বিকি)।
দুর্গাপূজা উপলক্ষে তিনি সবার সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন। একই সঙ্গে সমাজের সব মানুষের দুঃখ-কষ্ট দূর হয়ে প্রতিটি পরিবারে আনন্দ ও শান্তির আলো ছড়িয়ে পড়ুক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
শুভেচ্ছাবার্তায় অমিত ঘোষ (বিকি) বলেন,
“মা গো তুমি জগৎ জননী, করো সবার ভালো,
সকলের মনের কষ্ট নিয়ে দিও খুশির আলো।”
তিনি আরও বলেন, শারদীয় দুর্গোৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবই নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করার একটি উপলক্ষ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন আনন্দ ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপন করতে পারেন, সে প্রত্যাশা করেন তিনি।
আসন্ন নির্বাচনে রাজশাহী সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে অমিত ঘোষ (বিকি) ওয়ার্ডবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেন। তিনি এলাকার মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
পরিশেষে, শারদীয় দুর্গোৎসব সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, আনন্দ ও সমৃদ্ধি—এই কামনায় ২২ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আবারও শারদীয় শুভেচ্ছা জানান কাউন্সিলর পদপ্রার্থী অমিত ঘোষ (বিকি)।