Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধসারা দেশসোনারগাঁ থানাসোশ্যাল মিডিয়া

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২১

By একুশে বাংলা নিউজ
October 18, 2026 1 Min Read
0

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২১

তরিকুল ইসলাম (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মাদক মামলায় দুই আসামি এবং মাদকসেবনের অভিযোগে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) পরিচালিত এ অভিযানে মোট ২১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মাদকসেবনের অভিযোগে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা সোনারগাঁ, আড়াইহাজার, রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জসহ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তাঁদের মধ্যে বরিশালের নলছিটি এলাকার একজনও রয়েছেন, যিনি বর্তমানে সোনারগাঁয়ের কাঁচপুর...
৫৫

তরিকুল ইসলাম (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মাদক মামলায় দুই আসামি এবং মাদকসেবনের অভিযোগে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) পরিচালিত এ অভিযানে মোট ২১ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মাদকসেবনের অভিযোগে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা সোনারগাঁ, আড়াইহাজার, রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জসহ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তাঁদের মধ্যে বরিশালের নলছিটি এলাকার একজনও রয়েছেন, যিনি বর্তমানে সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় বসবাস করতেন।

এ ছাড়া মাদক মামলায় আল আমিন (২৮) ও মো. আশরাফুল ইসলাম (৩৮) নামে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের তথ্য দিয়েছে পুলিশ। গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান চলবে।

তরিকুল ইসলাম
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাব থেকে কবির ও সোহেলকে স্থায়ী বহিষ্কার*

Next

মানবাধিকার শান্তি সম্মাননা-২০২৬ পেলেন সোনারগাঁয়ের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ