Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধসারা দেশসোনারগাঁসোশ্যাল মিডিয়া

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৭ জন গ্রেফতার, ১০৮ পিস ইয়াবা উদ্ধার

By একুশে বাংলা নিউজ
October 25, 2026 2 Min Read
0

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৭ জন গ্রেফতার, ১০৮ পিস ইয়াবা উদ্ধার

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ১০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোট ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মাদক মামলায় ৩ জন, মাদকসেবী ২১ জন, নিয়মিত মামলায় ২ জন এবং ওয়ারেন্টভুক্ত ১ জন রয়েছেন। রোববার (২৫ অক্টোবর ২০২৬) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মাদকসেবী হিসেবে গ্রেফতার ব্যক্তিরা হলেন—মো. রিফাত (১৯), দিপু মিয়া (২৭), রোমান (৩০), মিলন চন্দ্র দাস (২৪), মো. সবুজ (২৫), ফয়সাল (২৬), অহিদউল্লাহ ওরফে ভুট্টু, পংকজ মল্লিক (২৬),...
৭২

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ১০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোট ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মাদক মামলায় ৩ জন, মাদকসেবী ২১ জন, নিয়মিত মামলায় ২ জন এবং ওয়ারেন্টভুক্ত ১ জন রয়েছেন।

রোববার (২৫ অক্টোবর ২০২৬) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মাদকসেবী হিসেবে গ্রেফতার ব্যক্তিরা হলেন—মো. রিফাত (১৯), দিপু মিয়া (২৭), রোমান (৩০), মিলন চন্দ্র দাস (২৪), মো. সবুজ (২৫), ফয়সাল (২৬), অহিদউল্লাহ ওরফে ভুট্টু, পংকজ মল্লিক (২৬), অজয় দাস (২৯), মো. শহীদ (৫০), মেহেদী (২০), রানা (২৫), শ্রী সাম বাবু (২৭), মো. ওয়ারেছ (২৯), ইছাহাক (২৮), মো. জজ মিয়া (৪২), পনির হোসেন তুহিন (২৪), মো. সৈকত (৩০), মো. শাওন মিয়া (১৮), আজিজুল ইসলাম (৩০) ও মো. সালা উদ্দিন (২৪)।

তাঁদের মধ্যে অধিকাংশই সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। এ ছাড়া নারায়ণগঞ্জের আড়াইহাজার ও বন্দরের পাশাপাশি শরীয়তপুর, চাঁদপুর ও নেত্রকোনা জেলার বাসিন্দারাও রয়েছেন।

মাদক মামলায় গ্রেফতার ব্যক্তিরা হলেন—সোনারগাঁয়ের মহজমপুর দক্ষিণ কাজীপাড়া এলাকার মো. এলিন ভূঁইয়া (৪৪), টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার উত্তর লক্ষিন্দর এলাকার আলমগীর হোসেন (৩০) এবং সোনারগাঁয়ের মুখারচর এলাকার মো. ইব্রাহিম (২৩)।

নিয়মিত মামলায় গ্রেফতার দুজন হলেন সোনারগাঁয়ের লাদুরচর এলাকার নাফিজ (১৮) ও কাঁচপুর উত্তরপাড়া এলাকার সুমন (২৩)। এ ছাড়া দৈলেরবাগ এলাকার মো. রাজু (২৫) নামে একজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

সোনারগাঁ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁয়ে দৈনিক কালের সমাজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, কেক কেটে আনন্দ-উৎসব

Next

সিদ্ধিরগঞ্জে ১ নং ওয়ার্ডের মাদকসম্রাট ও কুখ্যাত চাঁদাবাজ রবিন গ্রুপ ও রানার অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ