মোগরাপাড়া ইউপি নির্বাচনে আতাউর রহমানকে দলীয় সমর্থন দিলেন এমপি মান্নান

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আসন্ন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আতাউর রহমানকে বিএনপির দলীয় সমর্থন দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
এ বিষয়ে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান আশাবাদ ব্যক্ত করে বলেন, আতাউর রহমানের মাধ্যমে মোগরাপাড়া ইউনিয়নের গরিব-দুঃখী ও অসহায় মানুষের দুঃখ-কষ্ট লাঘবে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
তিনি আরও বলেন, আতাউর রহমান নির্বাচিত হলে ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়ন, স্কুল-কলেজ ও মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নসহ এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবেন বলে তিনি আশাবাদী। পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণ ও এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে আতাউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন সংসদ সদস্য।