Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধনারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকসারা দেশসোনারগাঁসোনারগাঁ থানা

সোনারগাঁয়ে ৩০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

By একুশে বাংলা নিউজ
November 5, 2026 1 Min Read
0

সোনারগাঁয়ে ৩০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মাহমুদুল হাসান শিমুল (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। বুধবার (৪ নভেম্বর ২০২৬) রাত ৯টা ৫০ মিনিটের দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের খালপাড় এলাকায় জনৈক আব্দুল কাদিরের বসতবাড়ির সামনে ইটের সলিং রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ ওয়াছেক মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে মাহমুদুল হাসান শিমুলকে আটক করা হয়। এ সময় তার...
৬২

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মাহমুদুল হাসান শিমুল (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

বুধবার (৪ নভেম্বর ২০২৬) রাত ৯টা ৫০ মিনিটের দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের খালপাড় এলাকায় জনৈক আব্দুল কাদিরের বসতবাড়ির সামনে ইটের সলিং রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ ওয়াছেক মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে মাহমুদুল হাসান শিমুলকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ২০০ ও ১০০ পিসের দুটি অংশে মোট ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মাহমুদুল হাসান শিমুল কুমিল্লা জেলার তিতাস থানার মঙ্গলকান্দি রায়পুর গ্রামের মোঃ আমির হোসেনের ছেলে। তার বর্তমান ঠিকানা ঢাকার রমনা থানাধীন সেগুনবাগিচা এলাকায়।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজা থেকে গ্রেফতার

Next

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেফতার ১৪

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ