Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

নারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকসোনারগাঁ

সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সম্পাদক ইমরান হোসেন

By একুশে বাংলা নিউজ
November 6, 2026 1 Min Read
0

সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সম্পাদক ইমরান হোসেন

তরিকুল ইসলাম ঃ নারায়ণগঞ্জের সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ২০২৭-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে আব্দুস সাত্তার প্রধান এবং সাধারণ সম্পাদক পদে ইমরান হোসেন নির্বাচিত হয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি পদে দৈনিক ভোরের কাগজের সোনারগাঁও প্রতিনিধি আব্দুস সাত্তার প্রধান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে দৈনিক খবরের কাগজের সোনারগাঁও প্রতিনিধি ইমরান হোসেন ১০ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী কামরুজ্জামান রানা পেয়েছেন ৬ ভোট। ক্লাবের মোট ১৬ জন ভোটারের সবাই ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে নির্বাচন পরিচালনা কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে। নির্বাচনে...
৬৩

তরিকুল ইসলাম ঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ২০২৭-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে আব্দুস সাত্তার প্রধান এবং সাধারণ সম্পাদক পদে ইমরান হোসেন নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৬ নভেম্বর) বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি পদে দৈনিক ভোরের কাগজের সোনারগাঁও প্রতিনিধি আব্দুস সাত্তার প্রধান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে দৈনিক খবরের কাগজের সোনারগাঁও প্রতিনিধি ইমরান হোসেন ১০ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী কামরুজ্জামান রানা পেয়েছেন ৬ ভোট।

ক্লাবের মোট ১৬ জন ভোটারের সবাই ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে নির্বাচন পরিচালনা কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ক্লাবের উপদেষ্টা ও সোনারগাঁও প্রেসক্লাবের সভাপতি এম এম সালাহউদ্দিন মোল্লা। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন এ কে এম কামরুজ্জামান মিলন ও লতিফুর রহমান দিপু।

নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে এ কে এম কামরুজ্জামান মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে লতিফুর রহমান দিপু, সাংগঠনিক সম্পাদক পদে বিল্লাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক পদে আরাফাত হোসেন সিফাত, দপ্তর সম্পাদক পদে এস এম মনির হোসেন, প্রচার সম্পাদক পদে শাহিন সাকি, অর্থ সম্পাদক পদে আব্দুল মোতালেব প্রধান, সাংবাদিক কল্যাণ সম্পাদক পদে কামাল উদ্দিন ভূঁইয়া এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আমজাদ হোসেন নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আকাশ মিয়া ও তৌরব হোসেন। সদস্য পদে নির্বাচিত হয়েছেন সফিকুল ইসলাম, হাবিবুর রহমান ও কামরুজ্জামান রানা প্রমুখ।

নবনির্বাচিত কমিটি আগামী দুই বছর সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেফতার ১৪

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ