Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

নারায়ণগঞ্জসোনারগাঁ

সোনারগাঁয়ে অবৈধ বালুবাহী নসিমন করিমনের শব্দে ঘুম ভাঙ্গে মানুষের বিষাক্ত কালো ধোঁয়ায় মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থী সহ স্থানীয়রা।

By একুশে বাংলা নিউজ
July 22, 2025 2 Min Read
0

সোনারগাঁয়ে অবৈধ বালুবাহী নসিমন করিমনের শব্দে ঘুম ভাঙ্গে মানুষের বিষাক্ত কালো ধোঁয়ায় মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থী সহ স্থানীয়রা।

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বেপরোয়াভাবে অবৈধ ইঞ্জিনচালিত বালুবাহী নসিমন করিমনের বিষাক্ত কালো ধোঁয়া ও বিকট শব্দ দূষন মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন শিক্ষার্থী সহ স্থানীয়রা। ইঞ্জিন চালিত নসিমন করিমনের নির্গত হওয়া কালো ধোঁয়া আর বিকট শব্দ দূষনে জনজীবন ও পরিবেশের জন্য মারাত্মক  ক্ষতির কারন হয়ে দাড়িয়েছে । ২২জুলাই(মঙ্গলবার)সোনারগাঁয়ের প্রত্যন্ত অঞ্চল পিরোজপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে সরেজমিনে গিয়ে দেখা যায় পাচআনী নদীর পাড় এলাকায় অবৈধভাবে একাধিক ইট ও বালুর থলার সন্ধান পাওয়া যায়। এলাকার কিছু সুবিধাভোগী বালু ব্যবসায়ীদের ছত্রছায়ায় বিকট শব্দ দূষন এবং কালো ধোঁয়া নির্গত করিমন ও নসিমন দিয়ে বালু পরিবহন করছেন,, পাচআনী নদীর পার...
৩৭৫

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বেপরোয়াভাবে অবৈধ ইঞ্জিনচালিত বালুবাহী নসিমন করিমনের বিষাক্ত কালো ধোঁয়া ও বিকট শব্দ দূষন মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন শিক্ষার্থী সহ স্থানীয়রা। ইঞ্জিন চালিত নসিমন করিমনের নির্গত হওয়া কালো ধোঁয়া আর বিকট শব্দ দূষনে জনজীবন ও পরিবেশের জন্য মারাত্মক  ক্ষতির কারন হয়ে দাড়িয়েছে ।

২২জুলাই(মঙ্গলবার)সোনারগাঁয়ের প্রত্যন্ত অঞ্চল পিরোজপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে সরেজমিনে গিয়ে দেখা যায় পাচআনী নদীর পাড় এলাকায় অবৈধভাবে একাধিক ইট ও বালুর থলার সন্ধান পাওয়া যায়। এলাকার কিছু সুবিধাভোগী বালু ব্যবসায়ীদের ছত্রছায়ায় বিকট শব্দ দূষন এবং কালো ধোঁয়া নির্গত করিমন ও নসিমন দিয়ে বালু পরিবহন করছেন,, পাচআনী নদীর পার এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা এসব থলার নেই কোন ইউনিয়ন ট্রেড লাইসেন্স,পাশাপাশি অবৈধ ইঞ্জিন চালিত এসব করিমন ও নসিমনের নেই কোন কাগজপত্র ও রোড পারমিট। কাক ডাকা ভোর হতেই অবৈধ কালো ধোঁয়া আর বিকট শব্দে ঘুম ভাঙ্গে এখানকার মানুষের, জনগুরুত্বপূর্ণ  পাচআনী বাজার রোডে অবস্থিত রয়েছে পাচতলা বিশিষ্ট শান্তি নগর দারুন নাজাত মাদ্রাসা, তাহেরপুর ইসলামিয়া মাদ্রাসা, তাহেরপুর হাজী লালমিয়া উচ্চ বিদ্যালয় সহ অসংখ্য বিদ্যাপীঠ এসকল বিদ্যা  পিঠের সকল কোমলমতি  শিক্ষার্থীরা এ রাস্তা দিয়েই চলাচল করেন পাশাপাশি প্রতিদিন  হাজার হাজার মানুষের চলাচলের অন্যতম ব্যস্ততম রাস্তা এটি প্রতিদিনই অবৈধ ইঞ্জিন চালিত এসব বালু পরিবহনে  বিষাক্ত কালো ধোঁয়ার নসিমন করিমনের  কালো ধোঁয়ার মধ্যেই চলাচল করতে হয় এখানকার মানুষের।

স্থানীয়রা অভিযোগ করে বলেন  দুধঘাটা এলাকার  সুবিধাবাদীরা মানুষ এবং পরিবেশের ক্ষতি সাধন করে টাকা উপার্জনের ধান্দায় সমাজ সহ পরিবেশ নষ্ট করছেন তাদের বিরুদ্ধে এখন যথাযথ কর্তৃপক্ষ ব্যবস্থা না নিলে জীবন এবং পরিবেশ বিপন্নের পথে যাবে। এছাড়া, এই দূষণ পরিবেশের উপরও নেতিবাচক প্রভাব ফেলে।

স্বাস্থ্যবিদরা জানিয়েছেন,,, এই ধোঁয়া বায়ু দূষণ ঘটায়, যা মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি এবং পরিবেশের উপরও বিরূপ প্রভাব ফেলে।

এই কালো ধোঁয়ায় থাকা ক্ষতিকর পদার্থ শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করে বিভিন্ন রোগ সৃষ্টি করতে পারে। যেমন: শ্বাসকষ্ট, হাঁপানি, এজমা, চর্মরোগ, ইত্যাদি।

পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন বলেন,,,,অবৈধ ভাবে নদী থেকে বালু উত্তলন সম্পূর্ণ নিষেধ। রাতের আধারে অসাধু নদী খেকোরা বালু উত্তলনের কারণে মিঠা পানির নদীর মাছ ও জীববৈচিত্র্য ধ্বংসের পথে। মানুষের চোখ এড়াতে ছোট ছোট যানবাহন ব্যবহার করে যা রাস্তা ও জনগণের জন্য ঝুঁকি। এবং ছোট ছোট এসব অবৈধ নসিমন ও করিমনের বিষাক্ত ধোঁয়া মানুষের বিভিন্ন রোগের কারন হচ্ছে পাশাপাশি শব্দ দূষন আমাদের মারাত্মক ঝুঁকিতে ফেলছে এসকল অবৈধ গাড়ির বিরুদ্ধে এখনই সোচ্চার হওয়া উচিত যথাযথ কর্তৃপক্ষের,, অতিসত্বর অবৈধ বালি ব্যবসায়ী ও পরিবেশ দূষন কারিদের আইনের আওতায় আনা দাবি জানাই।

প্রতিবেদক এবিষয়ে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানকে ফোনে বিষয়টি অবগত করেও কোন স্বদত্তর পাওয়া যায়নি।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁয়ে দুর্ধর্ষ ডাকাতির আতঙ্কে এলাকাবাসী

Next

অনলাইন জুয়া ও বেটিং এর বিরুদ্ধে সিআইডির দেশব্যাপী অভিযান

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ