Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

বিশেষ প্রতিবেদনসোনারগাঁ

বৈদ্যেরবাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুনকে নিয়ে অপপ্রচার – ফেক আইডি ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি অনিক খান সিয়ামের

By একুশে বাংলা নিউজ
September 21, 2025 2 Min Read
0

বৈদ্যেরবাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুনকে নিয়ে অপপ্রচার – ফেক আইডি ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি অনিক খান সিয়ামের

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নকে কেন্দ্র করে অপপ্রচার ও মিথ্যাচারের প্রতিবাদ জানিয়েছেন জাতীয় যুবশক্তি (এন সিপি) নারায়ণগঞ্জ জেলা শাখার নেতা অনিক খান সিয়াম। তিনি বলেন, বৈদ্যেরবাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে এলাকার কিছু অসাধু চক্র ফেক আইডি ব্যবহার করে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। একজন জনপ্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়নমূলক কাজে নিয়োজিত একজন মানুষকে নিয়ে এমন অপপ্রচার দুঃখজনক। অনিক খান সিয়াম আরও বলেন, “আল্লাহ যাকে সম্মানিত করেন, এই দুনিয়ার কারো শক্তি নেই যে তাকে অসম্মান করবে। মামুন ভাই মানুষের উপকার ছাড়া কখনো কারো ক্ষতি করেননি। বরং তিনি বৈদ্যেরবাজার ইউনিয়নের গর্ব।” তিনি এলাকার বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদাহরণ...
৫১৭

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নকে কেন্দ্র করে অপপ্রচার ও মিথ্যাচারের প্রতিবাদ জানিয়েছেন জাতীয় যুবশক্তি (এন সিপি) নারায়ণগঞ্জ জেলা শাখার নেতা অনিক খান সিয়াম।

তিনি বলেন, বৈদ্যেরবাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে এলাকার কিছু অসাধু চক্র ফেক আইডি ব্যবহার করে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। একজন জনপ্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়নমূলক কাজে নিয়োজিত একজন মানুষকে নিয়ে এমন অপপ্রচার দুঃখজনক।

অনিক খান সিয়াম আরও বলেন, “আল্লাহ যাকে সম্মানিত করেন, এই দুনিয়ার কারো শক্তি নেই যে তাকে অসম্মান করবে। মামুন ভাই মানুষের উপকার ছাড়া কখনো কারো ক্ষতি করেননি। বরং তিনি বৈদ্যেরবাজার ইউনিয়নের গর্ব।”

তিনি এলাকার বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদাহরণ তুলে ধরে বলেন—
১. রাস্তাঘাট ও কালভার্ট নির্মাণ
২. ড্রেনেজ ও পাইপ লাইন সংস্কার
৩. শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসার উন্নয়ন
৪. অসহায় ও গরিব মানুষের পাশে দাঁড়ানো

অনিকের দাবি, অতীতে কোনো চেয়ারম্যান এভাবে উন্নয়নমূলক কাজ করে দেখাতে পারেননি, যা হাজী আব্দুল্লাহ আল মামুন করছেন।

তিনি অভিযোগ করেন, কিছু স্বার্থান্বেষী মহল তাকে কখনো আওয়ামী লীগ ট্যাগ, কখনো চাঁদাবাজ, কখনো টেন্ডারবাজ বলে অপপ্রচার চালায়। অথচ বাস্তবে এসবের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। জনগণের স্বার্থে জনপ্রতিনিধিদের সব দলের সঙ্গে সম্পর্ক রাখতেই হয়, অন্যথায় উন্নয়ন সম্ভব নয়।

অনিক খান সিয়াম বৈদ্যেরবাজার ইউনিয়নের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “ফেক আইডি থেকে প্রতিনিয়ত মিথ্যা নিউজ ছড়ানো হচ্ছে। জনগণই মামুন ভাইয়ের সবচেয়ে বড় শক্তি। তাদের দোয়াই তার সবচেয়ে বড় মূলধন।”

তিনি সবশেষে বিশেষভাবে অনুরোধ জানান, যারা ফেক আইডি ব্যবহার করে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্যোগী হতে হবে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁয়ে ডাব পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের দায়ের কোপে ওমর ফারুক খোকা নামে এক যুবক নিহত

Next

রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে নারায়ণগঞ্জে সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ