1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মূল আসামি ইন্টারপোলের সহায়তায় গ্রেপ্তার ভাদুর উচ্চ বিদ্যালয়ে ব্যাচভিত্তিক ফুটবল টুর্নামেন্টের আয়োজন সিদ্ধিরগঞ্জে ৭৬০ পিস ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক, র‌্যাব-১১’র অভিযান সোনারগাঁয়ে সড়ক সংস্কারের সুযোগে ডাকাতি: সংঘবদ্ধ চক্রের ৭ সদস্য গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত মালামাল নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে পশুর হাট ও ঈদযাত্রায় বিশেষ নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব-১০ র‍্যাব-১১’র পৃথক মাদকবিরোধী অভিযানে নারায়ণগঞ্জে ১১৯ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ ফতুল্লায় যাত্রীবেশে অটোরিকশা চালকের গলা কেটে হত্যাচেষ্টা: ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি রাহিম গ্রেপ্তার মিষ্টিতে ক্যামিকেল রং, ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিন: সোনারগাঁয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ৫০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আমার নদী আমার মা..দূষণ হতে দিবো না.

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৫৫ বার পড়া হয়েছে
৪৪২

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় নারায়ণগঞ্জের সোনারগাঁ-বন্দর সীমান্তবর্তী ব্রহ্মপুত্র নদে এক অনন্য ও দৃষ্টি-কাড়া প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটি।

নদী দখল ও দূষণের বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে তারা স্লোগান তুলেন—“নদী বাঁচাও, দেশ বাঁচাও”, “দখলদার মুক্ত হোক নদী”, “প্রাণ ফিরে পাক ব্রহ্মপুত্র”।

আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ জানান, নদী শুধু জলধারা নয়—এ দেশের প্রাণ, সংস্কৃতি ও অর্থনীতির মূল ভিত্তি। অথচ দখল ও দূষণে প্রতিদিন নষ্ট হচ্ছে এর স্বাভাবিক প্রবাহ ও জীববৈচিত্র্য। —নদী বাঁচানো এখন সময়ের দাবি।

প্রতিবাদ সভায় পরিবেশকর্মীরা বলেন—“নদীকে দখলকারীদের হাত থেকে মুক্ত করতে হবে। কলকারখানার বর্জ্যে নদীকে হত্যা বন্ধ করতে হবে। নদী বাঁচানো মানেই মায়ের সম্মান ও ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানো।”

স্থানীয়রা এ অভিনব আয়োজনকে স্বাগত জানিয়ে জানান, এ ধরনের কর্মসূচি সমাজে ব্যাপক সাড়া ফেলবে এবং নদী রক্ষার আন্দোলনে নতুন গতি আনবে।
প সভাতে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি চেয়ারম্যান মোঃ হোসাইনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন। ঈমানের কান্দী ব্লাড ডোনার সংগঠনের সদস্যবৃন্দসহ প্রান্তিক জনগোষ্ঠী। সকলের একটাই দাবি নদী মায়ের মত নদীর সম্মান মায়ের সম্মান আসুন মায়ের সম্মান বাচাতে..

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট