Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধনারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের ফতুল্লায় অবৈধ পলিথিন কারখানায় র‍্যাব ও প্রশাসনের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা।

By একুশে বাংলা নিউজ
October 23, 2025 2 Min Read
0

নারায়ণগঞ্জের ফতুল্লায় অবৈধ পলিথিন কারখানায় র‍্যাব ও প্রশাসনের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা।

তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লা থানার চর কাশিপুর এলাকায় নাম ও অনুমোদনবিহীন একটি পলিথিন কারখানায় র‌্যাব, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে পরিচালিত ওই অভিযানে ৮২৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয় এবং ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে কারখানার বিদ্যুৎ সংযোগ তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হয়।   অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আল মাসুদ খান। তিনি বলেন, > “আমরা পরিবেশের জন্য ক্ষতিকর অবৈধ পলিথিন উৎপাদনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছি। তারই ধারাবাহিকতায় আজ চর কাশিপুরে একটি নামবিহীন কারখানায়...
৫৪১

তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার চর কাশিপুর এলাকায় নাম ও অনুমোদনবিহীন একটি পলিথিন কারখানায় র‌্যাব, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে পরিচালিত ওই অভিযানে ৮২৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয় এবং ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে কারখানার বিদ্যুৎ সংযোগ তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

 

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আল মাসুদ খান। তিনি বলেন,

> “আমরা পরিবেশের জন্য ক্ষতিকর অবৈধ পলিথিন উৎপাদনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছি। তারই ধারাবাহিকতায় আজ চর কাশিপুরে একটি নামবিহীন কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।”

 

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট টি. এম. রাহসিন কবির। তিনি জানান, “কারখানাটি বিগত ছয় মাস ধরে কোনো বৈধ লাইসেন্স ছাড়াই নিষিদ্ধ পলিথিন উৎপাদন করে আসছিল। সত্যতা পাওয়ায় পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

 

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ রাসেল মাহমুদ বলেন, “আমরা সদর দপ্তরের নির্দেশনায় প্রায় প্রতিদিনই পলিথিনবিরোধী অভিযান পরিচালনা করছি। আজকের অভিযানে র‌্যাব ও জেলা প্রশাসনের সহায়তায় একটি অবৈধ পলিথিন কারখানা শনাক্ত করে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (ধারা ১৫, উপধারা ২) লঙ্ঘন করায় জরিমানা করা হয়েছে।”

জানা গেছে, ফতুল্লার কাশিপুর গ্রামস্থ ‘এস এম প্যাকেজিং পলিথিন ফ্যাক্টরি’ দীর্ঘদিন ধরে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে পলিথিন উৎপাদন ও বাজারজাত করে আসছিল। এর ফলে পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হচ্ছিল।

র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ ছায়া তদন্ত শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় আইনানুগভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে কারখানার ম্যানেজার মো. রুবেল ইসলাম (৪৫), পিতা- হানিফ ইসলাম, মাতা- রোকেয়া বেগম, লালবাগ, ঢাকা-কে দোষী সাব্যস্ত করে ৭০,০০০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত কর্তৃক জব্দকৃত পলিথিন ব্যাগ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব রাসেল মাহমুদের হেফাজতে রাখা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট টি. এম. রাহসিন কবির বলেন, “পরিবেশ সংরক্ষণ ও জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।”

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

ঈমানের কান্দী ব্লাড ডোনার সংগঠনের উদ্যোগে বৃক্ষ রোপন

Next

নারায়ণগঞ্জে নিরাপত্তা প্রহরী হত্যার অন্যতম আসামি পটুয়াখালী থেকে গ্রেফতার।

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ