বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হাজীগঞ্জ ফেরীঘাটে র‍্যাবের অভিযান: বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী গ্রেপ্তার সোনারগাঁয়ের কাঁচপুরে বিশেষ অভিযানে ১৮ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার চকলেট তৈরিতে মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহার: সোনারগাঁয়ে কারখানাকে ১ লাখ টাকা জরিমানা ডিজিএফআই পরিচয়ে প্রতারণার অভিযোগে সোনারগাঁয়ে দুইজন গ্রেপ্তার ফতুল্লায় র‍্যাব সদস্যদের ওপর সশস্ত্র হামলার প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন কক্সবাজার থেকে গ্রেপ্তার বিস্কুট খাওয়ানোর প্রলোভনে রূপগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১০০ স্কুলে গাছের চারা ও ২টি ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার, পৃথক অভিযানে ৫ ডাকাত গ্রেফতার চট্টগ্রামে বন্যার্তদের পাশে নারায়ণগঞ্জের লজিক অফ বাংলাদেশ সোনারগাঁয়ে শপিং মলে দুঃসাহসিক চুরি: আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার

ঈমানের কান্দী ব্লাড ডোনার সংগঠনের উদ্যোগে বৃক্ষ রোপন

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৮১৮ বার পড়া হয়েছে
৫০৩

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

আজ শুক্রবার অক্টোবর ২০২৫, সকাল ১০টায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা সনমান্দী ইউনিয়ন ৭নং ওয়ার্ডে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় রাস্তার ধারে চারাগাছ রোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোঃসাহিনের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনে সাধারণ সম্পাদক রোমান,যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সিফাত,সহ -সভাপতি হৃদয় সমাজ সেবা সম্পাদক সাইফুল কোশাধক্ষ রমজান, ফয়সাল,ফাহাদ সজিব,জোনায়েদ, সোহেলসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গসহ প্রমূখ..

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন—
“পরিবেশ রক্ষায় প্রত্যেকের সচেতনতা জরুরি। একটি চারাগাছ রোপণ মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি জীবন বাঁচানো। আমাদের সন্তানরা যদি ছোটবেলা থেকে গাছের গুরুত্ব বোঝে, তবে আগামীর বাংলাদেশ হবে সবুজ ও নিরাপদ।”

সভাপতি মোঃ সাহিন বলেন—
“জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা এখন বিশ্বব্যাপী আলোচিত। আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করতে হলে প্রত্যেক ব্যাক্তিকে অন্তত একটি গাছ লাগানোর অঙ্গীকার করতে হবে।”

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, চারাগাছ রোপণের পাশাপাশি এর সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে, যাতে প্রকৃতি আবারও তার নিজস্ব ভারসাম্য ফিরে পায়।

এসময় সকলের হাতে গাছের চারা তুলে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। উপস্থিত অতিথিরা জানান, এ উদ্যোগ আগামী প্রজন্মকে পরিবেশবান্ধব সমাজ গঠনে অনুপ্রেরণা যোগাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews