Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধনারায়ণগঞ্জ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি ও ছিনতাই রোধে র‍্যাব-১১ এর সাঁড়াশি অভিযান, দেশীয় অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার

By একুশে বাংলা নিউজ
October 26, 2025 1 Min Read
0

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি ও ছিনতাই রোধে র‍্যাব-১১ এর সাঁড়াশি অভিযান, দেশীয় অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার

তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ আমার অহংকার — এই স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠালগ্ন থেকেই র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ বিভিন্ন আলোচিত অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযানের ধারাবাহিকতায় র‍্যাব জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-১১, নারায়ণগঞ্জ এর একটি বিশেষ অভিযানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোড এলাকা থেকে ছিনতাই চক্রের মূলহোতা সাইদুল বেপারীসহ তিনজন ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো— ১️⃣ সাইদুল বেপারী (২৭), পিতা: মোঃ শাহআলম, মাতা: আসমা বেগম, ঠিকানা: ইস্পাহানী সোনাচারা, থানা: বন্দর, জেলা: নারায়ণগঞ্জ। ২️⃣ মোঃ সৈকত হোসেন (২৮), পিতা: হুমায়ুন...
৫২৫

তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ আমার অহংকার — এই স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠালগ্ন থেকেই র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ বিভিন্ন আলোচিত অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযানের ধারাবাহিকতায় র‍্যাব জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-১১, নারায়ণগঞ্জ এর একটি বিশেষ অভিযানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোড এলাকা থেকে ছিনতাই চক্রের মূলহোতা সাইদুল বেপারীসহ তিনজন ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো—
১️⃣ সাইদুল বেপারী (২৭), পিতা: মোঃ শাহআলম, মাতা: আসমা বেগম, ঠিকানা: ইস্পাহানী সোনাচারা, থানা: বন্দর, জেলা: নারায়ণগঞ্জ।
২️⃣ মোঃ সৈকত হোসেন (২৮), পিতা: হুমায়ুন কবির, মাতা: শামিমা বেগম, ঠিকানা: গোদনাইল বার্মাস্ট্যান্ড, থানা: সিদ্ধিরগঞ্জ, জেলা: নারায়ণগঞ্জ।
৩️⃣ মোঃ হৃদয় (২০), পিতা: মৃত মাসুদ, মাতা: রিনা বেগম, ঠিকানা: রহমতগঞ্জ শিববাড়ী, ডাকঘর: মোদাফ্ফরগঞ্জ, থানা: লাকসাম, জেলা: কুমিল্লা।

র‍্যাব সূত্রে জানা যায়, এই সংঘবদ্ধ চক্রটি দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিএনজি, অটোরিকশা ও সাধারণ পথচারীদের ভয়ভীতি দেখিয়ে টাকা-পয়সা ও মালামাল ছিনতাই করে আসছিল। সাম্প্রতিক সময়ে এ এলাকায় ছিনতাইকারীদের দৌরাত্ম্য বৃদ্ধি পাওয়ায় র‍্যাব-১১ একটি বিশেষ গোয়েন্দা টিম ছায়া তদন্ত শুরু করে।

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল গত ২৫ অক্টোবর ২০২৫ তারিখ রাত ১১টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে দুইটি সুইচ গিয়ার ও একটি ধারালো চাকু উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ঢাকার কদমতলী থানায় একাধিক ছিনতাই মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

পরবর্তীতে তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

নারায়ণগঞ্জে নিরাপত্তা প্রহরী হত্যার অন্যতম আসামি পটুয়াখালী থেকে গ্রেফতার।

Next

র‍্যাব-১১ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ফতুল্লায় আজমেরী ফুড কোঃ লিঃ-কে জরিমানা ও কারাদণ্ড

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ