Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধনারায়ণগঞ্জ

র‍্যাব-১১ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ফতুল্লায় আজমেরী ফুড কোঃ লিঃ-কে জরিমানা ও কারাদণ্ড

By একুশে বাংলা নিউজ
October 26, 2025 1 Min Read
0

র‍্যাব-১১ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ফতুল্লায় আজমেরী ফুড কোঃ লিঃ-কে জরিমানা ও কারাদণ্ড

তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে আজমেরী কনজুমার ফুড কোঃ লিঃ-এর মালিককে ১ লক্ষ টাকা জরিমানা ও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। অদ্য ২৬ অক্টোবর ২০২৫ ইং তারিখে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন সন্তাপুর এলাকায় র‍্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যৌথভাবে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে জানা যায়, দীর্ঘদিন ধরে উক্ত প্রতিষ্ঠানটি ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছে। সরকারের নির্দেশনা উপেক্ষা করে প্রতিষ্ঠানটি বারবার একই ধরনের অপরাধে জড়িত হয়ে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছিল। এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিক ওয়াহিদ (৪৩), পিতা মুত...
৫৫২

তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে আজমেরী কনজুমার ফুড কোঃ লিঃ-এর মালিককে ১ লক্ষ টাকা জরিমানা ও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

অদ্য ২৬ অক্টোবর ২০২৫ ইং তারিখে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন সন্তাপুর এলাকায় র‍্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যৌথভাবে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানে জানা যায়, দীর্ঘদিন ধরে উক্ত প্রতিষ্ঠানটি ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছে। সরকারের নির্দেশনা উপেক্ষা করে প্রতিষ্ঠানটি বারবার একই ধরনের অপরাধে জড়িত হয়ে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছিল।

এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিক ওয়াহিদ (৪৩), পিতা মুত সিটু বেপারী, মাতা অজুপা বেগম, সাং সন্তাপুর, থানা ফতুল্লা, জেলা নারায়ণগঞ্জ-কে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩৯ ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা এবং ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

র‍্যাব-১১ জানায়, ভবিষ্যতে এমন ক্ষতিকর কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং খাদ্যে বিষাক্ত উপাদান ব্যবহারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি ও ছিনতাই রোধে র‍্যাব-১১ এর সাঁড়াশি অভিযান, দেশীয় অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার

Next

সোনারগাঁওয়ে পরিত্যক্ত অবস্থায় দেশীয় পাইপগান ও কার্তুজ উদ্ধার করেছে র‍্যাব-১১

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ