Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

নারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকসোনারগাঁ

সোনারগাঁ জি. আর. ইনস্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজের ১২৫ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

By একুশে বাংলা নিউজ
November 8, 2025 1 Min Read
0

সোনারগাঁ জি. আর. ইনস্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজের ১২৫ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান গঙ্গাবাসী রামচন্দ্র পোদ্দার (জি. আর.) ইনস্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজের ১২৫ বছর পূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। শনিবার (৮ নভেম্বর) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গন থেকে র‌্যালিটি শুরু হয়ে সোনারগাঁও পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। র‌্যালিতে অংশ নেয় বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।র‌্যালি শেষে উৎসবমুখর পরিবেশে সবাই আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন — ১২৫ বছর পূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক মোশারফ হোসেন, গভর্নিং বডির সাবেক সভাপতি আমির হোসেন স্মিথ, সদস্য সচিব ও সাংবাদিক আল-আমিন তুষার, গভর্নিং বডি সদস্য মোহাম্মদ...
৬৬৮

তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান গঙ্গাবাসী রামচন্দ্র পোদ্দার (জি. আর.) ইনস্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজের ১২৫ বছর পূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

শনিবার (৮ নভেম্বর) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গন থেকে র‌্যালিটি শুরু হয়ে সোনারগাঁও পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। র‌্যালিতে অংশ নেয় বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।র‌্যালি শেষে উৎসবমুখর পরিবেশে সবাই আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন — ১২৫ বছর পূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক মোশারফ হোসেন, গভর্নিং বডির সাবেক সভাপতি আমির হোসেন স্মিথ, সদস্য সচিব ও সাংবাদিক আল-আমিন তুষার, গভর্নিং বডি সদস্য মোহাম্মদ আলী ও এম এ জামান, জেলা হিসাব কর্মকর্তা আনোয়ার হোসেন, বিদ্যালয়ের অধ্যক্ষ ফরিদা ইয়াসমিনসহ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

র‌্যালি শেষে আয়োজকরা আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিতব্য ১২৫ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা সফলভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

এছাড়া মিলনমেলায় দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা, ফোক শিল্পী সালমাসহ দেশের স্বনামধন্য শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন বলে জানা গেছে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে অর্ধকোটি টাকার ডাকাতি: র‍্যাব-১১ এর অভিযানে ডাকাত নাহিদ গ্রেফতার

Next

নারায়ণগঞ্জে অবৈধ পলিথিন বিরোধী অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ