1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ের কাঁচপুরে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার রূপগঞ্জে ভোজ্য তেলের অবৈধ মজুদ ও ভেজাল উৎপাদনের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে ২৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেফতার সোনারগাঁও উপজেলার চৌরাস্তা এলাকায় লাইসেন্সবিহীনভাবে পরিচালিত একটি ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালিয়ে ম্যানেজারকে গ্রেফতার করেছে ভ্রাম্যমান আদালত। সোনারগাঁয়ে নির্বাচনী শত্রুতায় যুবক খুন, ইউপি সদস্য আটক লাইসেন্স ছাড়া ভোজ্যতেল বাজারজাত: নারায়ণগঞ্জে জরিমানা ২ লাখ টাকা সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে ঔষধ অনুদান প্রদান নারায়ণগঞ্জে তথ্য অধিকার আইন, ২০০৯ বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সোনারগাঁয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ তিনজন আটক সোনারগাঁয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলির চাঞ্চল্যকর ঘটনায় জড়িত শীর্ষ সন্ত্রাসী ‘গুই রাকিব’কে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-১১।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৫৮০ বার পড়া হয়েছে
৩৬৪

তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

বাংলাদেশ আমার অহংকার—এই স্লোগান নিয়ে র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধী গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করছে। ধারাবাহিক গোয়েন্দা নজরদারি ও দ্রুত অভিযানে র‌্যাব ইতোমধ্যে জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

মিডিয়ার সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর ২০২৫ (শনিবার) দুপুরে রূপগঞ্জ থানার তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকায় দাবি করা চাঁদার টাকা না দেওয়ায় লোকমান হোসেন (৩০) নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। লোকমান কর্ণগোপ এলাকায় একটি খাবার হোটেল পরিচালনা করেন। কয়েকদিন পূর্বে এলাকার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী রাকিব @ গুই রাকিব ও তার সহযোগীরা তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। বাধ্য হয়ে ভিকটিম ১ লাখ টাকা দেন।

এরপর ১৮ অক্টোবর দুপুরে বাকি ৪ লাখ টাকা দাবিতে গুই রাকিব মোটরসাইকেল যোগে তার সহযোগীদের নিয়ে এলাকায় প্রবেশ করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে রাকিব ও তার লোকজন লোকমানকে লক্ষ্য করে গুলি করলে গুলিটি তার ডান পায়ে লাগে।চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে র‌্যাব-১১ গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় ১৮ নভেম্বর ২০২৫ ভোর ৪টাতে রূপগঞ্জের মাছিমপুর গ্রামে তাদের সিপিএসসি এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে।এসময় র‌্যাব সদস্যরা গুই রাকিবকে একটি একনলা বন্দুক, ৮ রাউন্ড গুলি ও ৯ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করতে সক্ষম হয়।

তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, খুনসহ অন্তত ২০টি মামলা রয়েছে।গ্রেফতারকৃত রাকিবকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট