Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধনারায়ণগঞ্জ

রাজধানীর ৩০০ ফিটে সিনেমাটিক স্টাইলে অস্ত্রের মুখে জিম্মি করে বাইক ডাকাতি— সংঘবদ্ধ সামির গ্রুপের ৪ সদস্য গ্রেফতার র‍্যাব–১১-এর অভিযানে

By একুশে বাংলা নিউজ
November 19, 2025 2 Min Read
0

রাজধানীর ৩০০ ফিটে সিনেমাটিক স্টাইলে অস্ত্রের মুখে জিম্মি করে বাইক ডাকাতি— সংঘবদ্ধ সামির গ্রুপের ৪ সদস্য গ্রেফতার র‍্যাব–১১-এর অভিযানে

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ রাজধানীর ৩০০ ফিট এলাকায় সাম্প্রতিক সময়ে ভয়ংকর ডাকাতির ঘটনাগুলো ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিশেষ করে ব্লগার জিক্সার জিসানের উপর সিনেমাটিক স্টাইলে ঘটে যাওয়া বাইক ডাকাতির ঘটনায় জনমনে আতঙ্ক আরও বেড়ে যায়। এই ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতার করতে র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং তথ্য সংগ্রহে তৎপরতা চালায়। এরই ধারাবাহিকতায় র‍্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৮ নভেম্বর ২০২৫ ইং তারিখ রাত ২২:২০ ঘটিকায় ঢাকার বাড্ডা থানাধীন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ভয়ংকর ‘সামির-তৈয়ব-রানা’ ডাকাত গ্রুপের ৪ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলেন১। সানি আহম্মেদ সামির (২১), পিতা—...
৫১৬

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

রাজধানীর ৩০০ ফিট এলাকায় সাম্প্রতিক সময়ে ভয়ংকর ডাকাতির ঘটনাগুলো ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিশেষ করে ব্লগার জিক্সার জিসানের উপর সিনেমাটিক স্টাইলে ঘটে যাওয়া বাইক ডাকাতির ঘটনায় জনমনে আতঙ্ক আরও বেড়ে যায়। এই ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতার করতে র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং তথ্য সংগ্রহে তৎপরতা চালায়।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৮ নভেম্বর ২০২৫ ইং তারিখ রাত ২২:২০ ঘটিকায় ঢাকার বাড্ডা থানাধীন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ভয়ংকর ‘সামির-তৈয়ব-রানা’ ডাকাত গ্রুপের ৪ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হলেন১। সানি আহম্মেদ সামির (২১), পিতা— মো. শাহজাহান, সাং— হারাগাছ টেংরি, থানা— হারাগাছ, জেলা— রংপুর।২। মো. ইমন (২২), পিতা— মো. সুলতান, সাং— পাইলাটি, থানা— পূর্বধলা, জেলা— নেত্রকোনা।
৩। মো. রিশাদ (২৩), পিতা— মো. মানিক মিয়া, সাং— ভগতীপুর, থানা— মিঠাপুকুর, জেলা— রংপুর।
৪। মো. আরিফ হোসেন (২২), পিতা— মহিউদ্দিন, সাং— পিপরা কাঠী, থানা— গৌরনদী, জেলা— বরিশাল।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি ডামি রিভলভার এবং ০৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সম্প্রতি সময়ে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় ৩০০ ফিটের রাস্তা ডাকাতির হটস্পটে পরিণত হওয়ার সংবাদ ভাইরাল হয়। ব্যস্ত নগরবাসীর বেড়ানো এবং স্বস্তি খোঁজার এই এলাকায় সুযোগ বুঝে সক্রিয় হয়ে ওঠে সংঘবদ্ধ ডাকাত চক্র। এর মধ্যে সামির–তৈয়ব–রানা গ্রুপ অন্যতম ভয়ংকর একটি দল।

র‍্যাব-১১ সূত্রে জানা যায়, ডাকাত দলটি অস্ত্র সংগ্রহের প্রস্তুতি নিচ্ছে— এমন সংবাদের ভিত্তিতেই গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। পরবর্তীতে তাদের অবস্থান শনাক্ত করে পরিকল্পিত অভিযানের মাধ্যমে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, অবৈধ অস্ত্র এবং আলোচিত অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থেকে জননিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলির চাঞ্চল্যকর ঘটনায় জড়িত শীর্ষ সন্ত্রাসী ‘গুই রাকিব’কে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-১১।

Next

নারায়ণগঞ্জের ফতুল্লায় মেলায় ঘুরতে নেওয়ার কথা বলে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনার এজাহারনামীয় ১নং আসামি কাউসারকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ