1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মূল আসামি ইন্টারপোলের সহায়তায় গ্রেপ্তার ভাদুর উচ্চ বিদ্যালয়ে ব্যাচভিত্তিক ফুটবল টুর্নামেন্টের আয়োজন সিদ্ধিরগঞ্জে ৭৬০ পিস ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক, র‌্যাব-১১’র অভিযান সোনারগাঁয়ে সড়ক সংস্কারের সুযোগে ডাকাতি: সংঘবদ্ধ চক্রের ৭ সদস্য গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত মালামাল নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে পশুর হাট ও ঈদযাত্রায় বিশেষ নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব-১০ র‍্যাব-১১’র পৃথক মাদকবিরোধী অভিযানে নারায়ণগঞ্জে ১১৯ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ ফতুল্লায় যাত্রীবেশে অটোরিকশা চালকের গলা কেটে হত্যাচেষ্টা: ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি রাহিম গ্রেপ্তার মিষ্টিতে ক্যামিকেল রং, ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিন: সোনারগাঁয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ৫০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মামুন মাহমুদের বিরুদ্ধে মনিরুল ইসলাম রবির মিথ্যাচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিডিআর রফিক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৪০৪ বার পড়া হয়েছে
৩৮৭

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের বিরুদ্ধে জেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবির মিথ্যাচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম বিডিআর। মনিরুল ইসলাম রবিকে তাঁর বক্তব্য প্রত্যাহারে দাবি জানিয়েছেন তিনি। অন্যথায় দলীয় বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে সোনারগাঁয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই প্রতিবাদ জানান।
এসময় উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক মোশারফ হোসেন, সোনারগাঁও পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মেম্বারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২১ নভেম্বর সিদ্ধিরগঞ্জের কদমতলী ভুইয়া সিটি মার্কেটের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনিত নারায়ণগঞ্জ-৩ আসনের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান সাহেব আয়োজিত জনসভায় জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি ভাই বক্তব্যে বলেন, আমি নাকি বলেছি নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ সোনারগাঁও উপজেলা বিএনপি’র সভাপতি ও বিএনপি মনোনিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের কাছ থেকে ত্রিশ লক্ষ টাকার গাড়ী উপহার নিয়ে পল্টি দিয়েছেন, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত। তাঁহার এই বক্তব্যের কোন সত্যতা নেই। আমি তাঁর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি আপনাদের মাধ্যমে তাঁর এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি। অন্যথায় আমি দলের মাধ্যমে প্রয়োজনীয় বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহন করবো। ইতিমধ্যে বিভ্রান্তিকর এই সংবাদটি আজহারুল ইসলাম মান্নান সাহেবের দৃষ্টিগোচর হয়েছে এবং তিনি তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

তিনি আরো বলেন, আমাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য এই বক্তব্য প্রদান করেছে। এই সংবাদটি প্রচারের আগে কোন সাংবাদিক ভাইয়েরা আমার বক্তব্য গ্রহন করেনি। আমি আশা করি ভবিষ্যতে এধরণের বক্তব্য প্রচারের ক্ষেত্রে সাংবাদিক ভাইয়েরা আরো বেশী সচেতন হবেন।

উল্লেখ্য, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের বিরুদ্ধে রবির বক্তব্য প্রচারের পর নেতা-কর্মী ও সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে রবির বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট