Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধনারায়ণগঞ্জ

র‍্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে ফতুল্লা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

By একুশে বাংলা নিউজ
December 3, 2025 1 Min Read
0

র‍্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে ফতুল্লা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

  তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধি ০৩ ডিসেম্বর ২০২৫ রোজ বুধবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ সিপিসি-১ এর  নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পিলকুনী পাঁচতলা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একটি বাড়ির নিচতলা থেকে ২,৪০০ পিস ইয়াবা, ১ কেজি গাঁজা এবং মাদক বিক্রির ১,৫৩,০৭০ টাকা উদ্ধার করা হয়। এ সময় মো. জহিরুল ইসলাম সাহন (২৫) নামে একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তিনি মূলত মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার বাসিন্দা এবং পিলকুনী পাঁচতলা এলাকায় ভাড়াটিয়া হিসেবে অবস্থান করছিলেন। জিজ্ঞাসাবাদে তিনি জানান, তিনি একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। সীমান্ত এলাকা থেকে বড় আকারের মাদক চালান সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের জেলায় দীর্ঘদিন...
৬৪৭

 


তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধি

০৩ ডিসেম্বর ২০২৫ রোজ বুধবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ সিপিসি-১ এর  নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পিলকুনী পাঁচতলা এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে একটি বাড়ির নিচতলা থেকে ২,৪০০ পিস ইয়াবা, ১ কেজি গাঁজা এবং মাদক বিক্রির ১,৫৩,০৭০ টাকা উদ্ধার করা হয়। এ সময় মো. জহিরুল ইসলাম সাহন (২৫) নামে একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তিনি মূলত মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার বাসিন্দা এবং পিলকুনী পাঁচতলা এলাকায় ভাড়াটিয়া হিসেবে অবস্থান করছিলেন।

জিজ্ঞাসাবাদে তিনি জানান, তিনি একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। সীমান্ত এলাকা থেকে বড় আকারের মাদক চালান সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের জেলায় দীর্ঘদিন ধরে সরবরাহ করে আসছিলেন।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদেরও আইনের আওতায় আনতে র‍্যাব-১১ এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁয়ের বিভিন্ন সড়কের বেহাল অবস্থা এবং আইনশৃঙ্খলার অবনতির কারণে সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায়।

Next

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ৭০.৫ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি গ্রেফতার করেছে র‍্যাব-১১

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ