Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

নারায়ণগঞ্জবিশেষ প্রতিবেদনসিদ্ধিরগঞ্জসোনারগাঁ

সোনারগাঁয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে অবহিতকরণ সভা

By একুশে বাংলা নিউজ
January 13, 2026 1 Min Read
0

সোনারগাঁয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে অবহিতকরণ সভা

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সামনে রেখে ভোটারদের সচেতনতা ও অংশগ্রহণ নিশ্চিত করতে সোনারগাঁয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১১টায় সোনারগাঁ উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত। তিনি বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন সংক্রান্ত আইন, আচরণবিধি এবং ভোট প্রদানের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জনগণকে জানাতে এ ধরনের সভা কার্যকর ভূমিকা রাখে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিবুল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) ও কাঁচপুর রাজস্ব সার্কেলের...
৭১৬

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সামনে রেখে ভোটারদের সচেতনতা ও অংশগ্রহণ নিশ্চিত করতে সোনারগাঁয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১১টায় সোনারগাঁ উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত। তিনি বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন সংক্রান্ত আইন, আচরণবিধি এবং ভোট প্রদানের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জনগণকে জানাতে এ ধরনের সভা কার্যকর ভূমিকা রাখে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিবুল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) ও কাঁচপুর রাজস্ব সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফাইরুজ তাসনিম এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহীনা ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানে পোস্টাল ভোটের নিয়মাবলি, ভোটারদের অধিকার ও দায়িত্ব, নির্বাচনী আচরণবিধি এবং গণভোট সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ভিডিওচিত্র প্রদর্শনের মাধ্যমে ভোটারদের আরও সচেতন করার উদ্যোগ নেওয়া হয়।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

নারায়ণগঞ্জে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান, ১০ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড।

Next

সোনারগাঁও গার্লস পাইলট হাইস্কুলের শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে সোনারগাঁ উপজেলা পরিষদে শিক্ষার্থীদের আন্দোলন, ইউএনওর আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ