মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে সিভিল সার্জনের পরিদর্শন নীলফামারীতে নিয়োগ বাণিজ্যের অভিযোগ, প্রধান শিক্ষকের অস্বীকৃতি ইমরান খানের বন্দিত্ব মানবাধিকার লঙ্ঘন: জাতিসংঘ বিশেষজ্ঞের উদ্বেগ সালিশে নাতিকে রক্ষা করতে গিয়ে নিহত দাদা, মোবাইল চুরির অভিযোগে মারধর রাইডশেয়ারিং নীতিমালায় সিএনজি বাদ দেওয়ার উদ্যোগে উদ্বেগ খুলনায় তরুণের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার চীনের ১১টি জে-২০ যুদ্ধবিমান মোতায়েন ভারতের সীমান্তে আশুগঞ্জ পাওয়ার স্টেশনের এমডি নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য: শেখ হাসিনার ফাঁসি বাস্তবায়নের দাবি চাঁদাবাজি ও মারামারির অভিযোগে বিএনপি নেতা আজাদসহ ৬ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান, ১০ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড।

  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৫১৫ বার পড়া হয়েছে
৭২১

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

সোমবার ১২ জানুয়ারি ২০২৬ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ এর উদ্যোগে জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন চৌধুরী বাড়ী পুকুরপাড় এলাকা, বন্দর থানাধীন ফুলহর এলাকা ও সোনাকান্দা এলাকায় পরিচালিত হয়। অভিযানে মাদক সেবন এবং মাদক সেবনের মাধ্যমে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মোট ১০টি মোবাইল কোর্ট মামলায় ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন:
নুর জাহান বেগম (৫০), মোঃ রহিম উদ্দিন (৫৪), সানজু দাস (২৬), লিসান আহম্মেদ (২০), মোঃ আবু সাইদ (২০), সৌরভ চন্দ্র দাস (২২), মোঃ ফারদিন খান (২৪), মোঃ জুবায়ের (২৪), মোঃ জনি (৩৫) ও মোঃ খোরশেদ (৪৭)। তারা সবাই নারায়ণগঞ্জ জেলার বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে সাধারণ জনগণকে মাদকবিরোধী কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews