Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

নারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদক

গণভোট বিষয়ে সচেতনতা বাড়াতে নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে একযোগে ৪৮ স্থানে গণভোট বিষয়ক উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

By একুশে বাংলা নিউজ
January 14, 2026 1 Min Read
0

গণভোট বিষয়ে সচেতনতা বাড়াতে নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে একযোগে ৪৮ স্থানে গণভোট বিষয়ক উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ আজ বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ জেলার পাঁচটি উপজেলা ও ৩৯টি ইউনিয়ন এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯টি ওয়ার্ডসহ মোট ৪৮টি স্থানে একযোগে গণভোট বিষয়ক উদ্বুদ্ধকরণ, মতবিনিময় সভা ও কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এসব কর্মসূচিতে জেলা প্রশাসক, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, উপজেলা নির্বাহী অফিসারসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কর্মকর্তারা সরাসরি অংশগ্রহণ করেন এবং গণভোটের গুরুত্ব ও পদ্ধতি সম্পর্কে সাধারণ মানুষের মাঝে প্রচারণা চালান। কর্মসূচিগুলোতে গণভোট কী, কেন গণভোট গুরুত্বপূর্ণ এবং ভোট প্রদানের সঠিক প্রক্রিয়া নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়। এ সময় অংশগ্রহণকারীদের বোঝার সুবিধার্থে ভিডিও প্রদর্শনী দেখানো হয় এবং...
৭৭১

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

আজ বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ জেলার পাঁচটি উপজেলা ও ৩৯টি ইউনিয়ন এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯টি ওয়ার্ডসহ মোট ৪৮টি স্থানে একযোগে গণভোট বিষয়ক উদ্বুদ্ধকরণ, মতবিনিময় সভা ও কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এসব কর্মসূচিতে জেলা প্রশাসক, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, উপজেলা নির্বাহী অফিসারসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কর্মকর্তারা সরাসরি অংশগ্রহণ করেন এবং গণভোটের গুরুত্ব ও পদ্ধতি সম্পর্কে সাধারণ মানুষের মাঝে প্রচারণা চালান।
কর্মসূচিগুলোতে গণভোট কী, কেন গণভোট গুরুত্বপূর্ণ এবং ভোট প্রদানের সঠিক প্রক্রিয়া নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়। এ সময় অংশগ্রহণকারীদের বোঝার সুবিধার্থে ভিডিও প্রদর্শনী দেখানো হয় এবং মক গণভোটের মাধ্যমে হাতে-কলমে ভোট দেওয়ার ডেমোন্সট্রেশন উপস্থাপন করা হয়। পাশাপাশি ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়।
বক্তারা বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া, যেখানে জনগণের মতামতই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণে মুখ্য ভূমিকা পালন করে। এজন্য প্রতিটি নাগরিকের সচেতন অংশগ্রহণ অত্যন্ত জরুরি। তারা সবাইকে নির্ভয়ে ও দায়িত্বশীলভাবে গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, শ্রমিক, কৃষক, ইমামসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত সবাই গণভোট বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এবং এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত রাখার দাবি জানান।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর বিষয়ে সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়ন পরিষদে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

Next

ফুটপাতে অস্বাস্থ্যকর খাবারে জনস্বাস্থ্য হুমকিতে, কঠোর আইনি ব্যবস্থার দাবি

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ