Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

Rab-11অপরাধনারায়ণগঞ্জ

র‍্যাব-১১, সিপিসি-২ এর অভিযানে পুলিশের লুট হওয়া চাইনিজ রাইফেলসহ দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার

By একুশে বাংলা নিউজ
January 16, 2026 1 Min Read
0

র‍্যাব-১১, সিপিসি-২ এর অভিযানে পুলিশের লুট হওয়া চাইনিজ রাইফেলসহ দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন লাজৈর এলাকায় অভিযান চালিয়ে পুলিশের লুট হওয়া একটি চাইনিজ রাইফেল ও একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। র‍্যাব সূত্রে জানা যায়, অদ্য ১৬ জানুয়ারি ২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ২টা ০০ মিনিটে এ অভিযান পরিচালিত হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলো ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই আন্দোলনের সময় পুলিশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে অন্তর্ভুক্ত। প্রাথমিক অনুসন্ধানে আরও জানা যায়, ৫ আগস্ট ২০২৪ তারিখে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতিতে দেশের বিভিন্ন থানায় দুষ্কৃতিকারীরা হামলা চালায়। এ সময় তারা থানার মালখানা ভেঙে সরকারি...
৫৮৩

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন লাজৈর এলাকায় অভিযান চালিয়ে পুলিশের লুট হওয়া একটি চাইনিজ রাইফেল ও একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।
র‍্যাব সূত্রে জানা যায়, অদ্য ১৬ জানুয়ারি ২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ২টা ০০ মিনিটে এ অভিযান পরিচালিত হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলো ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই আন্দোলনের সময় পুলিশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে অন্তর্ভুক্ত।
প্রাথমিক অনুসন্ধানে আরও জানা যায়, ৫ আগস্ট ২০২৪ তারিখে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতিতে দেশের বিভিন্ন থানায় দুষ্কৃতিকারীরা হামলা চালায়। এ সময় তারা থানার মালখানা ভেঙে সরকারি অস্ত্র, গোলাবারুদ ও গুরুত্বপূর্ণ নথিপত্র লুট ও ধ্বংস করে। ওই পরিস্থিতির সুযোগ নিয়ে স্বার্থান্বেষী মহল ও অপরাধীরা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ নিয়ে যায়।
লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের লক্ষ্যে র‍্যাবের গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি চাইনিজ রাইফেল ও একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার সম্ভব হয়।
উদ্ধারকৃত অস্ত্র সংক্রান্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশের অস্ত্র লুটের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগায়ে—ঈসাখাঁর মতো একজন সাহসী ও জনকল্যাণমুখী শাসক কেন পেলাম-না ?

Next

সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাত আটক, উদ্ধার দেশীয় অস্ত্র

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *