Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

নারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকসোনারগাঁ

সোনারগাঁও যাদুঘরের গাইডওয়াল সৌন্দর্য হারাচ্ছে, সংস্কারের দাবি

By একুশে বাংলা নিউজ
January 20, 2026 1 Min Read
0

সোনারগাঁও যাদুঘরের গাইডওয়াল সৌন্দর্য হারাচ্ছে, সংস্কারের দাবি

সোনারগাঁও (নারায়ণগঞ্জ): ঐতিহ্যবাহী সোনারগাঁও যাদুঘরের গাইডওয়াল দীর্ঘদিনের অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে তার নান্দনিক সৌন্দর্য হারাতে বসেছে। দেয়ালের বিভিন্ন স্থানে রং খসে পড়া, ফাটল ও ময়লা জমে যাদুঘরের সামগ্রিক পরিবেশ ও সৌন্দর্যে নেতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন দর্শনার্থীরা। এ বিষয়ে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইন গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত সংস্কার ও নতুন রংয়ের মাধ্যমে গাইডওয়ালের সৌন্দর্য বাড়ানোর দাবি জানিয়েছেন। তিনি বলেন, সোনারগাঁও যাদুঘর দেশের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন। এই যাদুঘরে প্রতিদিন দেশ-বিদেশের অসংখ্য দর্শনার্থী আসেন, ফলে এর পরিবেশ ও অবকাঠামোগত সৌন্দর্য রক্ষা করা অত্যন্ত জরুরি। মোঃ হোসাইন আরও বলেন, যাদুঘরের গাইডওয়াল সংস্কার ও নান্দনিক রংকরণ...
৭১৮

সোনারগাঁও (নারায়ণগঞ্জ): ঐতিহ্যবাহী সোনারগাঁও যাদুঘরের গাইডওয়াল দীর্ঘদিনের অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে তার নান্দনিক সৌন্দর্য হারাতে বসেছে। দেয়ালের বিভিন্ন স্থানে রং খসে পড়া, ফাটল ও ময়লা জমে যাদুঘরের সামগ্রিক পরিবেশ ও সৌন্দর্যে নেতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন দর্শনার্থীরা।
এ বিষয়ে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইন গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত সংস্কার ও নতুন রংয়ের মাধ্যমে গাইডওয়ালের সৌন্দর্য বাড়ানোর দাবি জানিয়েছেন। তিনি বলেন, সোনারগাঁও যাদুঘর দেশের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন। এই যাদুঘরে প্রতিদিন দেশ-বিদেশের অসংখ্য দর্শনার্থী আসেন, ফলে এর পরিবেশ ও অবকাঠামোগত সৌন্দর্য রক্ষা করা অত্যন্ত জরুরি।
মোঃ হোসাইন আরও বলেন, যাদুঘরের গাইডওয়াল সংস্কার ও নান্দনিক রংকরণ করা হলে একদিকে যেমন দর্শনার্থীদের আকর্ষণ বাড়বে, অন্যদিকে সোনারগাঁওয়ের ঐতিহ্যবাহী ভাবমূর্তিও আরও উজ্জ্বল হবে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
এলাকাবাসী ও দর্শনার্থীরাও যাদুঘরের সৌন্দর্য রক্ষায় সংস্কার কাজ দ্রুত শুরু করার দাবি জানিয়ে বলেন, সোনারগাঁও যাদুঘর শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি আমাদের ইতিহাস ও সংস্কৃতির গর্ব। তাই এর রক্ষণাবেক্ষণে অবহেলা কোনোভাবেই কাম্য নয়।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

রূপগঞ্জে ৪০ লিটার মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ।

Next

সোনারগাঁয়ের শিমরাইলে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ