Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

Rab-11অপরাধনারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকসোনারগাঁ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি বর্ষণকারী মূল হোতা জিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১

By একুশে বাংলা নিউজ
January 31, 2026 1 Min Read
0

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি বর্ষণকারী মূল হোতা জিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির ঘটনায় মূল হোতা জিয়াকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। গত বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) বিকেলে সোনারগাঁও উপজেলার পাঁচানী এলাকায় নদীর পাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে মাহি ও জিয়া নামের দুই যুবককে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়তে দেখা যায়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়। ভিডিওটি র‍্যাব-১১ এর নজরে আসার পরপরই ছায়া তদন্ত শুরু করা হয় এবং জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার...
৭৩৬

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির ঘটনায় মূল হোতা জিয়াকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। গত বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) বিকেলে সোনারগাঁও উপজেলার পাঁচানী এলাকায় নদীর পাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে মাহি ও জিয়া নামের দুই যুবককে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়তে দেখা যায়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়।

ভিডিওটি র‍্যাব-১১ এর নজরে আসার পরপরই ছায়া তদন্ত শুরু করা হয় এবং জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৩০ জানুয়ারি ২০২৬) বিকেল ৪টার দিকে র‍্যাব-১১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁও থানাধীন পাঁচানী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে পিরোজপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও গুলি বর্ষণের ঘটনায় অন্যতম প্রধান অভিযুক্ত মাইনুল ইসলাম জিয়া (২৫) কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১টি বিদেশি পিস্তল, ৭টি তাজা গুলি, ৩টি চাপাতি এবং ১টি গুলির খোসা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত জিয়ার পিতার নাম মোজা মিয়া। তার বাড়ি পশ্চিম ভোলাইল এলাকায়, থানা ফতুল্লা, জেলা নারায়ণগঞ্জ।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ

Next

সোনারগাঁওয়ে কৃষিজমির মাটি কাটার অভিযোগ, বন্ধের দাবি

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ