Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

নারায়ণগঞ্জবিশেষ প্রতিবেদন

সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ

By একুশে বাংলা নিউজ
January 29, 2026 1 Min Read
0

সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জে নাসিক ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ মাহফিল এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের নাসিক ৭নং ওয়ার্ডের কদমতলী নোয়াপাড়া শ্রমিক দলের প্রধান কার্যালয় এ দোয়া, মিলাদ ও মাহফিল অনুষ্ঠিত হয়। নাসিক ৭নং ওয়ার্ড শ্রমিক দলের সদস্য সচিব আব্দুর রব মিয়ার সঞ্চালনায় ও ওয়ার্ড শ্রমিক দলের আহবায়ক এমারত হোসেন এনুর সভাপতিত্বে প্রধান আতিথি হিসাবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহবায়ক এস.এম আসলাম হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ...
৬৪৬

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
সিদ্ধিরগঞ্জে নাসিক ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ মাহফিল এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের নাসিক ৭নং ওয়ার্ডের কদমতলী নোয়াপাড়া শ্রমিক দলের প্রধান কার্যালয় এ দোয়া, মিলাদ ও মাহফিল অনুষ্ঠিত হয়।
নাসিক ৭নং ওয়ার্ড শ্রমিক দলের সদস্য সচিব আব্দুর রব মিয়ার সঞ্চালনায় ও ওয়ার্ড শ্রমিক দলের আহবায়ক এমারত হোসেন এনুর সভাপতিত্বে প্রধান আতিথি হিসাবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহবায়ক এস.এম আসলাম হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের যুগ্ন-আহবায়ক আকরাম হোসেন,নারায়ণগঞ্জ মহানগর তাতীঁদলের সিনিয়র-যুগ্ন আহবায়ক সেলিম হোসেন,নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আক্তার হোসেন, ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোশারফ হোসেন ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম,সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের সদস্য সচিব মো.শরিফ হোসেন, যুগ্ন-আহবায়ক আব্দুল হামিদ, ৭নং ওয়ার্ড শ্রমিক দলের সদস্য জাহাঙ্গীর হোসেন, কামাল হোসেন, কামরুজ্জামান, ৭নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি সাফিয়া আক্তার লাবু, সাধারণ সম্পাদক রুমি ইসলাম প্রমূখ।
এ সময় নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহবায়ক এস.এম আসলাম হোসেন নাসিক ৭নং ওয়ার্ড শ্রমিক দলের নবগঠিত ৫১ সদস্য কমিটির সকল সদস্যকে পরিচয় করিয়ে দেন। পরিচয় পর্বশেষে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালোদা জিয়া, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এর সু-স্বাস্থ্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

নারায়ণগঞ্জ বন্দরের শীর্ষ সন্ত্রাসী সুজন গ্রেফতার বিদেশী রিভলভার ও ৭ রাউন্ড গুলিসহ আটক ২

Next

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি বর্ষণকারী মূল হোতা জিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ