Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

ইসলামিকনারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকসোনারগাঁ

পবিত্র মাহে রমজানের ডাক” শিরোনামে এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

By একুশে বাংলা নিউজ
February 19, 2026 1 Min Read
0

পবিত্র মাহে রমজানের ডাক” শিরোনামে এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজানের ডাক শিরোনামে রেখে ধর্মীয় পবিত্রতা, সংযম ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে “পবিত্র মাহে রমজানের ডাক” শিরোনামে এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা রমজানের পবিত্রতা রক্ষায় সকলকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান। কর্মসূচিটি অনুষ্ঠিত হয় পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি–এর উদ্যোগে। এতে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মহিউদ্দিন খান। মহিউদ্দিন খান বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাসে প্রকাশ্যে হোটেল খোলা, ধূমপান, মাদক গ্রহণ এবং অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থেকে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখা সকলের নৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন, সমাজে শৃঙ্খলা ও নৈতিকতা প্রতিষ্ঠায় ব্যক্তি, পরিবার...
৭৭৮

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

পবিত্র মাহে রমজানের ডাক শিরোনামে রেখে ধর্মীয় পবিত্রতা, সংযম ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে “পবিত্র মাহে রমজানের ডাক” শিরোনামে এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা রমজানের পবিত্রতা রক্ষায় সকলকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।

কর্মসূচিটি অনুষ্ঠিত হয় পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি–এর উদ্যোগে। এতে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মহিউদ্দিন খান।
মহিউদ্দিন খান বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাসে প্রকাশ্যে হোটেল খোলা, ধূমপান, মাদক গ্রহণ এবং অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থেকে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখা সকলের নৈতিক দায়িত্ব।
তিনি আরও বলেন, সমাজে শৃঙ্খলা ও নৈতিকতা প্রতিষ্ঠায় ব্যক্তি, পরিবার ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে মাদক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সচেতনতা বৃদ্ধি জরুরি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মীযানুর রহমান, সোনারগাঁও উপজেলা শাখার সভাপতি ফজলুর হক ভূইয়া, এমদাদ হোসেন, বাচ্চু মিয়া, মনির হোসেন, জান্নাতুল, নজরুল ইসলাম এবং সনমান্দী জনকল্যাণ সংস্থা–এর চেয়ারম্যান ফয়সাল আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা রমজানের পবিত্রতা রক্ষায় সামাজিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল মহলের সহযোগিতা কামনা করেন। কর্মসূচি শেষে উপস্থিত সবাই পবিত্র রমজান মাসের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সিদ্ধিরগঞ্জে ভুয়া র‍্যাব-ডিবি পরিচয়ে চাঁদাবাজির মূলহোতা ‘সোর্স বাবু’ গ্রেপ্তার, অস্ত্র ও ইয়াবা উদ্ধার

Next

সৌদি ইনভেস্টার বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম আমিনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ