বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হাজীগঞ্জ ফেরীঘাটে র‍্যাবের অভিযান: বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী গ্রেপ্তার সোনারগাঁয়ের কাঁচপুরে বিশেষ অভিযানে ১৮ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার চকলেট তৈরিতে মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহার: সোনারগাঁয়ে কারখানাকে ১ লাখ টাকা জরিমানা ডিজিএফআই পরিচয়ে প্রতারণার অভিযোগে সোনারগাঁয়ে দুইজন গ্রেপ্তার ফতুল্লায় র‍্যাব সদস্যদের ওপর সশস্ত্র হামলার প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন কক্সবাজার থেকে গ্রেপ্তার বিস্কুট খাওয়ানোর প্রলোভনে রূপগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১০০ স্কুলে গাছের চারা ও ২টি ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার, পৃথক অভিযানে ৫ ডাকাত গ্রেফতার চট্টগ্রামে বন্যার্তদের পাশে নারায়ণগঞ্জের লজিক অফ বাংলাদেশ সোনারগাঁয়ে শপিং মলে দুঃসাহসিক চুরি: আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে ভুয়া র‍্যাব-ডিবি পরিচয়ে চাঁদাবাজির মূলহোতা ‘সোর্স বাবু’ গ্রেপ্তার, অস্ত্র ও ইয়াবা উদ্ধার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৩২ বার পড়া হয়েছে
৫৪১

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‍্যাব ও ডিবি পুলিশের ভুয়া পরিচয়ে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত চক্রের মূলহোতা সজীব ভূঁইয়া (৩৩) ওরফে ‘সোর্স বাবু’কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি পেন গান, দুই রাউন্ড গুলির খোসা ও ৪০ পিস ইয়াবাসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত সজীব ভূঁইয়া সিদ্ধিরগঞ্জ ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ভুয়া র‍্যাব ও ডিবি পরিচয়ে একটি সংঘবদ্ধ চক্র পরিচালনা করে আসছিল। তার নেতৃত্বে ১০-১২ জনের একটি সক্রিয় গ্রুপ রয়েছে। বিভিন্ন সময় সে নিজেকে কখনো র‍্যাব বা পুলিশের সোর্স, আবার কখনো কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করত। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে র‍্যাব বা পুলিশ দিয়ে গ্রেপ্তার করানোর হুমকিও দেওয়া হতো।
এছাড়া সে র‍্যাব ও পুলিশের সদস্যদের আসল ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপ আইডি খুলে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
বিষয়টি র‍্যাব-১১ এর নজরে আসার পর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়া তদন্ত শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) রাত ৩টা ২৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সজীব ভূঁইয়ার বাড়ি জালকুড়ি এলাকায়। তার পিতার নাম দুলাল ভূঁইয়া।
র‍্যাব জানায়, তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews