Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধনারায়ণগঞ্জবিশেষ প্রতিবেদন

কাঁচপুরে অবৈধ ছাপাখানার মেশিন ও ৪ হাজার বই আটক, মূল্য প্রায় ২০ লাখ টাকা

By একুশে বাংলা নিউজ
February 25, 2026 1 Min Read
0

কাঁচপুরে অবৈধ ছাপাখানার মেশিন ও ৪ হাজার বই আটক, মূল্য প্রায় ২০ লাখ টাকা

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ ছাপাখানার মেশিন ও বিপুল পরিমাণ নকল বই জব্দ করেছে পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের বেহাকৈর এলাকা থেকে সোনারগাঁ থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে ছাপানো প্রায় ৪ হাজার পিস বই এবং একটি ছাপাখানার মেশিন উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন শ্রেণির লেকচার ও পাঞ্জেরী প্রকাশনীর গাইড বইয়ের নকল কপি অনুমোদন ছাড়াই ছাপিয়ে দেশের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের কাছে সরবরাহ করে...
৬০৬

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ ছাপাখানার মেশিন ও বিপুল পরিমাণ নকল বই জব্দ করেছে পুলিশ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের বেহাকৈর এলাকা থেকে সোনারগাঁ থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে ছাপানো প্রায় ৪ হাজার পিস বই এবং একটি ছাপাখানার মেশিন উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন শ্রেণির লেকচার ও পাঞ্জেরী প্রকাশনীর গাইড বইয়ের নকল কপি অনুমোদন ছাড়াই ছাপিয়ে দেশের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের কাছে সরবরাহ করে আসছিল। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ ছাপাখানাটি শনাক্ত করে বই ও মেশিন জব্দ করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ জানান, অবৈধভাবে পরিচালিত ছাপাখানা থেকে বইসহ মেশিন আটক করা হয়েছে। এ ঘটনায় কপিরাইট আইনে মামলা দায়ের করে জব্দকৃত মালামাল আদালতে পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

ফতুল্লায় ভেজাল শিশু খাদ্য উৎপাদন: র‍্যাব-১১ ও ভোক্তা অধিকারের যৌথ অভিযানে জরিমানা ৫০ হাজার টাকা

Next

সিদ্ধিরগঞ্জে মসজিদের এক যুবককে মারধরের অভিযোগ আওয়ামিলীগ দোসর মজুর বিরুদ্ধে

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ