Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধনারায়ণগঞ্জসিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে হেরোইনসহ ১৪ আসামি গ্রেফতার

By একুশে বাংলা নিউজ
February 26, 2026 1 Min Read
0

সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে হেরোইনসহ ১৪ আসামি গ্রেফতার

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৮১ (একশত একাশি) পুড়িয়া হেরোইনসহ বিভিন্ন মামলার ১৪ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) থানা পুলিশের পৃথক অভিযানে ২টি নিয়মিত মাদক মামলায় ০৭ (সাত) জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করা হয়। এছাড়া জুয়া বিরোধী অভিযানে জুয়া আইনে ০৬ (ছয়) জনকে আটক করা হয়েছে। অন্যদিকে সিআর ওয়ারেন্টভুক্ত আরও ০১ (এক) জন আসামিকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, মাদক ও অপরাধ নির্মূলে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।...
৫৭১

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৮১ (একশত একাশি) পুড়িয়া হেরোইনসহ বিভিন্ন মামলার ১৪ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) থানা পুলিশের পৃথক অভিযানে ২টি নিয়মিত মাদক মামলায় ০৭ (সাত) জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করা হয়। এছাড়া জুয়া বিরোধী অভিযানে জুয়া আইনে ০৬ (ছয়) জনকে আটক করা হয়েছে। অন্যদিকে সিআর ওয়ারেন্টভুক্ত আরও ০১ (এক) জন আসামিকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক ও অপরাধ নির্মূলে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত হেরোইন জব্দ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গ্রেফতারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, মাদক, জুয়া ও ওয়ারেন্টভুক্ত আসামিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

কক্সবাজারে নবনির্মিত গ্যাস স্টেশনে বিস্ফোরণ, দগ্ধ ১৫ জন হাসপাতালে

Next

সোনারগাঁয়ে শব্দদূষণ নিয়ন্ত্রণে যৌথ অভিযান উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কঠোর অবস্থান

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ