Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

আইন-আদালতনারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকসোনারগাঁ

সোনারগাঁয়ে শব্দদূষণ নিয়ন্ত্রণে যৌথ অভিযান উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কঠোর অবস্থান

By একুশে বাংলা নিউজ
February 26, 2026 1 Min Read
0

সোনারগাঁয়ে শব্দদূষণ নিয়ন্ত্রণে যৌথ অভিযান উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কঠোর অবস্থান

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মোগরাপাড়া এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান এবং কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম। এ সময় উচ্চ শব্দ সৃষ্টির দায়ে দুটি যানবাহনকে পৃথকভাবে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সোনারগাঁ থানা পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে...
৬৩১

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মোগরাপাড়া এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান এবং কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম। এ সময় উচ্চ শব্দ সৃষ্টির দায়ে দুটি যানবাহনকে পৃথকভাবে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সোনারগাঁ থানা পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়, শব্দদূষণ পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই পরিবেশ সুরক্ষা ও শব্দদূষণ নিয়ন্ত্রণে সকল যানবাহন চালকদের সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। ভবিষ্যতে কেউ আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়।
স্থানীয় সচেতন মহল এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন, যাতে জনভোগান্তি কমে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা পায়।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে হেরোইনসহ ১৪ আসামি গ্রেফতার

Next

সোনারগাঁ থানা সড়কে তীব্র যানজট — চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ