Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধনারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জে মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযান ৩ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

By একুশে বাংলা নিউজ
February 27, 2026 1 Min Read
0

নারায়ণগঞ্জে মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযান ৩ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নারায়ণগঞ্জের উদ্যোগে জেলার সদর ও ফতুল্লা থানাধীন বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) পরিচালিত এ অভিযানে মাদক সেবন এবং মাদক সেবন করে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করার অপরাধে ৩টি পৃথক মোবাইল কোর্ট মামলায় ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে মাদক সেবনের প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে কয়েকজন দীর্ঘদিন ধরে মাদক সেবনের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ...
৫৮৯

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নারায়ণগঞ্জের উদ্যোগে জেলার সদর ও ফতুল্লা থানাধীন বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) পরিচালিত এ অভিযানে মাদক সেবন এবং মাদক সেবন করে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করার অপরাধে ৩টি পৃথক মোবাইল কোর্ট মামলায় ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে মাদক সেবনের প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে কয়েকজন দীর্ঘদিন ধরে মাদক সেবনের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ সময় সংশ্লিষ্ট এলাকাগুলোতে মাদকবিরোধী সচেতনতামূলক বার্তাও প্রদান করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে রক্ষা করতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন তারা।
তারা আরও বলেন, মাদক সেবন ও মাদক কারবারিদের বিরুদ্ধে এ অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

নারায়ণগঞ্জে মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযান: ৭ জনের কারাদণ্ড ও জরিমানা

Next

সোনারগাঁয়ের যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন নারায়ণগঞ্জ -৩ আসনের এমপি মান্নান

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ