1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী হত্যা মামলার প্রধান আসামি পারভেজ ওরফে কালু র‌্যাবের হাতে গ্রেফতার পহেলা বৈশাখে বর্ণাঢ্য আয়োজনে মুখর সোনারগাঁ ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজ রূপগঞ্জে প্রবাসী মাসুম মিয়া হত্যা মামলার অন্যতম আসামি শাকিল গ্রেফতার সোনারগাঁয়ের কাঁচপুরে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার রূপগঞ্জে ভোজ্য তেলের অবৈধ মজুদ ও ভেজাল উৎপাদনের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে ২৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেফতার সোনারগাঁও উপজেলার চৌরাস্তা এলাকায় লাইসেন্সবিহীনভাবে পরিচালিত একটি ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালিয়ে ম্যানেজারকে গ্রেফতার করেছে ভ্রাম্যমান আদালত। সোনারগাঁয়ে নির্বাচনী শত্রুতায় যুবক খুন, ইউপি সদস্য আটক লাইসেন্স ছাড়া ভোজ্যতেল বাজারজাত: নারায়ণগঞ্জে জরিমানা ২ লাখ টাকা সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে ঔষধ অনুদান প্রদান

রূপগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: র‍্যাব-১১ এর অভিযানে ২ আসামি গ্রেফতার

তরিকুল ইসলাম
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৭০ বার পড়া হয়েছে
২৩৫

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

​নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৩ বছরের এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় চাঞ্চল্যকর মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। মঙ্গলবার (৩ মার্চ) রাত ১টার দিকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড ও ঢাকার ডেমরা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃতরা হলো— রূপগঞ্জের নরাবটেক এলাকার মৃত সোবহানের ছেলে নুরু মিয়া (৬৭) এবং নুরু মিয়ার ছেলে ফালান (৫০)। তারা মামলার যথাক্রমে ২ ও ৪ নম্বর আসামি।

​মামলার বিবরণ ও র‍্যাব সূত্রে জানা যায়, ভিকটিম এক দরিদ্র কৃষকের সন্তান। গত ১৪ ফেব্রুয়ারি সকালে ১নং আসামি ছানোয়ার টাকার প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে তার বাড়িতে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি কাউকে বললে প্রাণনাশের হুমকি দেয়ায় ভিকটিম শুরুতে মুখ খোলেনি।

​পরবর্তীতে কিশোরী অসুস্থ হয়ে পড়লে ১৬ ফেব্রুয়ারি তাকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে জানায়, ১নং আসামি ছানোয়ার ও গ্রেফতারকৃত ২নং আসামি নুরু মিয়ার সহায়তায় তাকে ইতিপূর্বে একাধিকবার ধর্ষণ করা হয়েছে।

​ভিকটিমের বাবা আইনি ব্যবস্থা নিতে চাইলে আসামিরা তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। তবে সব বাধা উপেক্ষা করে ঘটনার ১১ দিন পর রূপগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন ভিকটিমের পিতা। বিষয়টি গণমাধ্যমে প্রচার হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

​মামলা রুজুর পর থেকেই ছায়াতদন্ত শুরু করে র‍্যাব-১১। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে বিশেষ আভিযানিক দল নারায়ণগঞ্জের সাইনবোর্ড ও ঢাকার সারুলিয়া এলাকায় অভিযান চালিয়ে নুরু মিয়া ও ফালানকে গ্রেফতার করতে সক্ষম হয়।

​র‍্যাব-১১ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মামলার প্রধান আসামিসহ অন্যদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট